Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাজনৈতিক বিবাদে ডায়াবেটিস, কেজরিওয়ালকে ইনস্যুলিন দেওয়া হচ্ছে না, নয়া অভিযোগ আপের

কেজরিওয়ালের দল আম আদমি পার্টির অভিযোগ, তিহাড় জেলে দিল্লির মুখ্যমন্ত্রীকে ইনস্যুলিন দেওয়া হচ্ছে না।

রাজনৈতিক বিবাদে ডায়াবেটিস, কেজরিওয়ালকে ইনস্যুলিন দেওয়া হচ্ছে না, নয়া অভিযোগ আপের

অরবিন্দ কেজরিওয়াল।

শেষ আপডেট: 19 April 2024 10:33

দ্য ওয়াল ব্যুরো: অরবিন্দ কেজরিওয়ালের ডায়াবেটিস নিয়ে তুঙ্গে উঠেছে বিবাদ। বৃহস্পতিবার দিল্লির রাউস অ্যাভেনিউ আদালতে ইডির আইনজীবী দাবি করেন, দিল্লির মুখ্যমন্ত্রী জেলে দেদার মিষ্টি খাচ্ছেন। তিনি চাইছেন সুগার লেভেল বাড়িয়ে জামিন আদায় করতে। আদালতে ইডির আর্জি, কেজরিওয়ালের ডায়েট চার্ট খতিয়ে দেখা হোক।  

অন্যদিকে, কেজরিওয়ালের দল আম আদমি পার্টির অভিযোগ, তিহাড় জেলে দিল্লির মুখ্যমন্ত্রীকে ইনস্যুলিন দেওয়া হচ্ছে না। এই অভিযোগ পাওয়া মাত্র সক্রিয় হয়ে উঠেছেন দিল্লির উপরাজ্যপাল বিকে সাক্সেনা। তিনি রিপোর্ট তলব করেছেন। খতিয়ে দেখতে চান আপের অভিযোগ কতটা সত্যি। আপ অবশ্য উপরাজ্যপালের নির্দেশে রাজনীতির গন্ধ পাচ্ছে। আম আদমি পার্টি মনে করছে, মুখ্যমন্ত্রীর অনুপস্থিতিতে উপরাজ্যপাল প্রশাসনের উপর কর্তৃত্ব ফলাতে চাইছেন। 

বৃহস্পতিবার ইডি কেজরিওয়ালের যে ডায়েট চার্ট আদালতে পেশ করে সেটি কাদের তৈরি তা নিয়েও বিবাদ বেধেছে। ইডির দাবি তিহাড়ের চিকিৎসক এই ডায়েট চার্ট তৈরি করেছেন। অন্যদিকে, কেজরিওয়ালের আইনজীবী পৃথক একটি চার্ট পেশ করে জানিয়েছেন, সেটাও তিহাড়ের চিকিৎসকের তৈরি। 

ইডির বক্তব্য, কেজরিওয়াল টাইপ-টু ডায়াবেটিক পেশেন্ট। তাঁর গাদা গাদা মিষ্টি খাওয়ার কথাই নয়। অথচ তিনি প্রতিদিন আম, কলা এবং ছানার তৈরি বেশ কিছু মিষ্টি খাচ্ছেন। তাঁর বাড়ি থেকে খাবার পাঠানো হচ্ছে। ইডির দাবি, দিল্লির মুখ্যমন্ত্রীকে বাড়ির খাবার দেওয়া বন্ধ করা হোক। 

এদিকে, তিহাড় জেল প্রশাসন ইডি এবং আপ, দুই শিবিরের অভিযোগই অস্বীকার করেছে। তারা বলেছে, দিল্লির মুখ্যমন্ত্রীকে সকালের চায়ের পর সারা দিনে তিনবার ভারী খাবার দেওয়া হয়। আদালতের নির্দেশে বাড়ির খাবার দেওয়া হচ্ছে। প্রতিদিন দু’বার করে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করছেন চিকিৎসকেরা। তারপরও আপের মন্ত্রী আতিশীর অভিযোগ, দিল্লির মুখ্যমন্ত্রীকে অসুস্থ করে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার চেষ্টা হচ্ছে। 

তবে আশ্চর্যের হল, দুই শিবিরের বিতণ্ডায় কখনও কেজরিওয়ালের সুপার রিপোর্ট সামনে আনেনি কোনও পক্ষ। ইডির দাবি, সুগার বাড়িয়ে নিজেকে অসুস্থ প্রমাণ করে জামিন পেতে চাইছেন আপ সুপ্রিমো। কিন্তু আম-কলা খেয়ে তাঁর সুগার কতটা বেড়েছে সেই রিপোর্ট দাখিল করেনি ইডি। কেজরিওয়ালের দল ইনস্যুলিন নিয়ে সরব হলেও সুগার রিপোর্ট নিয়ে নীরব। এই অবস্থায় ২৪ ঘণ্টার মধ্যে মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট তলব করেছেন উপরাজ্যপাল সাক্সেনা।


```