Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'ক্যামেরা থাকলেই দেখা মেলে মোদীর!' উত্তরকাশীর সুড়ঙ্গের বিপর্যয়ে কার্টুন কটাক্ষ কংগ্রেসের

। ১৭ দিন বাদে মঙ্গলবার মুক্তি পাবেন ৪১ জন শ্রমিক! দেশের আর পাঁচটা বিষয়ের মতো এক্ষেত্রে আসরে অবতীর্ণ রাজনীতি। সরকার-বিরোধী পক্ষের মধ্যে শুরু হয়ে গিয়েছে তরজা।

'ক্যামেরা থাকলেই দেখা মেলে মোদীর!' উত্তরকাশীর সুড়ঙ্গের বিপর্যয়ে কার্টুন কটাক্ষ কংগ্রেসের

শেষ আপডেট: 28 November 2023 16:46

দ্য ওয়াল ব্যুরো: অবশেষে আসন্ন দুঃস্বপ্ন শেষ হওয়ার দিন। উত্তরকাশীর সুড়ঙ্গ থেকে শ্রমিকদের উদ্ধারে চলছে শেষ মুহূর্তের কাজ। ১৭ দিন বাদে মঙ্গলবার মুক্তি পাবেন ৪১ জন শ্রমিক! দেশের আর পাঁচটা বিষয়ের মতো এক্ষেত্রে আসরে অবতীর্ণ রাজনীতি। ইতিমধ্যেই সরকার-বিরোধী পক্ষের মধ্যে শুরু হয়ে গিয়েছে তরজা।  


বিরোধীদের অভিযোগ, চন্দ্রযান হোক কিংবা সেনার সাফল্য কিংবা খেলোয়াড়দের জয়, যাবতীয় 'কৃতিত্ব' নিতে হাজির হতে দেখা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। উত্তরকাশীতে শ্রমিকদের উদ্ধারের সাফল্যেও কি প্রধানমন্ত্রীর দেখা মিলবে? সেই প্রশ্ন তুলে ধরে মোদীকয়ে কার্টুনে বিঁধেছে কংগ্রেস। এক্স হ্যান্ডেলে কংগ্রেসের তরফে বলা হয়েছে, ''ক্যামেরা না থাকলে দেখা মেলে না মোদীর!'' সোশাল মিডিয়ায় কংগ্রেসের সেই পোস্ট ঘিরে শুরু হয়েছে রাজনৈতির তরজা। পাল্টা জবাব দিয়েছে গেরুয়া শিবির। 

কংগ্রেসের তরফে পোস্ট করা ছবিতে দেখা গিয়েছে, গাঢ় সবুজ হাফ কোট পড়া নরেন্দ্র মোদী উত্তরকাশীর টানেলের সামনে দাঁড়িয়ে রয়েছেন। তাঁর হাতে একটি সবুজ পতাকা। ঠিক যেভাবে তিনি বন্দে ভারতের মতো ট্রেনের উদ্বোধন করেন, সেই কায়দায় সুড়ঙ্গ থেকে শ্রমিক উদ্ধারেও পতাকা নাড়ছেন। এই কার্টুনের সঙ্গে হিন্দি ক্যাপশনে লেখা হয়েছে, “কুছ কামেরা বগারে লাগবায়ো, তো সাহিব কে দর্শন হো জায়ে।” যার বাংলা করলে দাঁড়ায়- ক্যামেরা লাগাও, যাতে সাহেবের (পড়ুন নরেন্দ্র মোদী) ছবি ওঠে। 

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কংগ্রেসের বক্তব্য, বিগত ১৬ দিন ধরে সুড়ঙ্গের দমবন্ধ পরিবেশে আটকে থাকলেন শ্রমিকরা। ১৭ তম দিনে তাঁদের উদ্ধারে আশার আলো দেখা গিয়েছে। দিন রাত এক করে উদ্ধারে নামেন বিশেষজ্ঞরা। ঘটনাস্থলে পৌঁছন চিকিৎসক, সেনাকর্মীরা। অথচ সাফল্যের ঠিক মোক্ষম সময়ে প্রধানমন্ত্রী হাজির হবেন। যা ধরা পড়বে ক্যামেরার লেন্সে। 

স্বভাবতই কংগ্রেসের মোদী কার্টুন একেবারেই পছন্দ হয়নি বিজেপির। যা 'দুর্ভাগ্যজনক' বলে মন্তব্য করেন বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক দুষ্যন্ত কুমার গৌতম। তিনি বলেন, "কংগ্রেসের উচিত ৪১ জন মানুষের জন্য প্রার্থনা করা, তাঁদের জন্য প্রয়োজন মতো ব্যবস্থা নেওয়া। কিন্তু ওরা বিদ্রুপে ব্যস্ত। এটা দুর্ভাগ্যজনক।”


```