Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হরিয়ানা ভোটের ফল-প্রবণতায় অযৌক্তিক দেরি, কমিশনে নালিশ ঠুকল কংগ্রেস

হরিয়ানার ভোটের ফল প্রবণতা দিতে অনেক দেরি করছে কমিশন।

হরিয়ানা ভোটের ফল-প্রবণতায় অযৌক্তিক দেরি, কমিশনে নালিশ ঠুকল কংগ্রেস

নির্বাচন কমিশনের কাছে নালিশ ঠুকল কংগ্রেস।

শেষ আপডেট: 8 October 2024 12:46

দ্য ওয়াল ব্যুরো: নির্বাচন কমিশনের কাছে নালিশ ঠুকল কংগ্রেস। মঙ্গলবার সকাল থেকে ভোটফলের যে প্রবণতা সামনে আসছে তাতে ইচ্ছাকৃত দেরির অভিযোগ তুলে কমিশনকে চিঠি দিলেন কংগ্রেসের প্রবীণ নেতা জয়রাম রমেশ। অন্যদিকে, আরেক কংগ্রেস নেতা পবন খেরাও একই অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, হরিয়ানার ভোটের ফল প্রবণতা দিতে অনেক দেরি করছে কমিশন।

তাঁর দাবি, যত রাউন্ড গণনা হয়েছে, তার থেকে কমিশনের দেওয়া তথ্য মিলছে না। কোনও কোনও টিভি চ্যানেলে আপাদমস্তক ভুল তথ্য সামনে আসছে। কমিশন এখনও বহু জায়গায় চতুর্থ বা পঞ্চম রাউন্ডের গণনা দেখাচ্ছে। যেখানে সেইসব জায়গায় ১১ রাউন্ড পর্যন্ত গণনা হয়ে গিয়েছে। আমাদের দলের সাধারণ সম্পাদক (জয়রাম রমেশ) নির্বাচন কমিশনের কাছে এই অভিযোগ জানিয়েছেন। যাতে তারা যেন স্থানীয় প্রশাসনকে অবিলম্বে আসল চিত্রটি সামনে তুলে ধরেন। জম্মু-কাশ্মীরে যেমন দ্রুতগতিতে প্রক্রিয়া চলছে, হরিয়ানার ক্ষেত্রে ঠিক তার উল্টোটি ঘটছে বলে অভিযোগ খেরার।

জয়রাম রমেশও একটি এক্সবার্তায় লিখেছেন, হরিয়ানায় আমরা আবার দেখতে পাচ্ছি শেষ প্রবণতা কমিশনের ওয়েবসাইটে দেরিতে তোলা হচ্ছে। বিজেপি কি প্রশাসনের উপর ফের চাপ সৃষ্টির করছে, যাতে মানুষের সামনে প্রকৃত চিত্র ফুটে উঠতে দেরি হয়, প্রশ্ন তুলেছেন রমেশ।

কংগ্রেস নেতা কৈলাস গাহলট বলেন, হরিয়ানায় প্রাপ্ত ভোটের শতাংশের হিসাবে এগিয়ে রয়েছে কংগ্রেস। কংগ্রেস পেয়েছে ৪১ শতাংশ ভোট আর বিজেপি এখনও পর্যন্ত পেয়েছে ৩৯ শতাংশ। সন্ধ্যার মধ্যে এই চিত্রটি পরিষ্কার হয়ে যাবে। প্রবণতা এখন যা দেখাচ্ছে তা বিশ্বাসযোগ্য নয়। কংগ্রেস জম্মু-কাশ্মীরে জিতছে। চূড়ান্ত ফল প্রকাশের পরেই সব স্পষ্ট হয়ে যাবে।


```