
শেষ আপডেট: 16 January 2025 16:24
দ্য ওয়াল ব্যুরো: দিল্লিতে ক্ষমতা এলে রাজধানীর বাসিন্দারের মাসে ৫০০ টাকায় একটি করে হ্যাস সিলিন্ডার দেবে কংগ্রেস। এছাড়া বিনামূল্যে রেশন এবং নিখরচায় ৩০০ ইউনিট বিদ্যুৎ দেবে। বৃহস্পতিবার রাজধানীতে সাংবাদিক বৈঠকে দলের এই প্রতিশ্রুতির কথা জানিয়েছে কংগ্রেস।
তাৎপর্যপূর্ণ হল তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডিকে দিয়ে কংগ্রেস দিল্লি বিধানসভা নির্বাচনের জন্য এই সব সুবিধার কথা ঘোষণা করেছে। সঙ্গে ছিলেন দিল্লি প্রদেশ কংগ্রেস সভাপতি দেবেন্দ্র যাদব। ২০২৪-এ কংগ্রেসের তেলেঙ্গানায় ক্ষমতা দখল করে। সেখানে কংগ্রেসের সাফল্যের পিছনে ছিল জনমুখী প্রকল্পের প্রতিশ্রুতি। দিল্লিতে কংগ্রেস তাই আপ এবং বিজেপিকে টেক্কা দিতে প্রতিশ্রুতি নিখরচায় সরকারি সুবিধা দেওয়ার রাস্তায় হাঁটল।
হাত শিবির আগেই ঘোষণা করে দল ক্ষমতায় এলে মহিলাদের মাসে আড়াই হাজার টাকা করে দেওয়া হবে। দল ওই প্রকল্পের নাম দিয়েছে ‘প্যায়ারি দিদি’। মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রে মহিলাদের জন্য নগদ টাকার স্কিম চালু করে বিজেপি লাভবান হয়েছে। দু-বছর আগে একইভাবে কংগ্রেস লাভবান হয়েছে কর্নাটকে। পাঞ্জাবে আপের জয়ের পিছনেও ছিল মহিলাদের নগদ অর্থ দেওয়ার প্রতিশ্রুতি।
তবে দিল্লিতে কংগ্রেসের সবচেয়ে বড় ঘোষণা হল, বেকারদের মাসে ৮৫০০ টাকা করে ভাতা দেওয়ার প্রতিশ্রুতি। এত বিপুল পরিমাণ অর্থ দেওয়ার প্রতিশ্রুতি কোনও দল দেয়নি। তবে ওয়াকিবহাল মহলের খবর, দিল্লিতে মহিলাদের সমর্থন আদায়ে বিজেপি তাদের মাসে পাঁচ হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিতে পারে। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীকে দিয়ে কংগ্রেস প্রতিশ্রুতি দিয়েছে ঘোষণাই দল কার্যকর করবে দল সরকার পরিচালনার সুযোগ পেলে।