Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হরিয়ানায় সরকার গড়ার দাবি কংগ্রেসের, এগিয়ে ভিনেশ ফোগট, ওমর আবদুল্লা

কাশ্মীরে প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা বদগাঁও এবং গান্ডেরওয়াল দুই কেন্দ্রেই এগিয়ে রয়েছেন।

হরিয়ানায় সরকার গড়ার দাবি কংগ্রেসের, এগিয়ে ভিনেশ ফোগট, ওমর আবদুল্লা

হরিয়ানার জুলানা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী ভিনেশ ফোগট এগিয়ে

শেষ আপডেট: 8 October 2024 12:14

দ্য ওয়াল ব্যুরো: হরিয়ানায় তৃতীয়বারের জন্য সরকার গঠনের পথে বিজেপি এগিয়ে যেতে থাকলেও কংগ্রেস মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাতে মঙ্গলবার দাবি করেন, এই চিত্রটি খুব শীঘ্রই বদলে যাবে। আমরা হরিয়ানা থেকে সুখবর পেতে চলেছি। নির্বাচন কমিশনের তথ্য আপডেট করা হচ্ছে না। আমাদের প্রাপ্ত ভোট শতাংশ বিজেপির থেকে এগিয়ে গিয়েছে। যা জয়ের পথে নিয়ে যাবে।

এদিকে, হরিয়ানার জুলানা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী ভিনেশ ফোগট প্রায় ২১৪৭ ভোটে এগিয়ে গিয়েছেন। কিছুক্ষণ আগেও পিছিয়ে ছিলেন অলিম্পিয়ান ফোগট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির যোগেশ কুমার পিছিয়ে পড়েছেন এই কেন্দ্রে। অন্যদিকে, কাশ্মীরে প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা বদগাঁও এবং গান্ডেরওয়াল দুই কেন্দ্রেই এগিয়ে রয়েছেন। জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির কন্যা ইলতিজা মুফতি ভোটে পরাজয় স্বীকার করে নিয়েছেন। এদিন সকালেই তিনি জানিয়ে দেন, আমি জনতার রায় মাথা পেতে নিচ্ছি। পিডিপি প্রার্থী ইলতিজা প্রায় ৪৩৩৪টি ভোটে পিছিয়ে পড়েছেন।

ভোটগণনার শুরু থেকে হরিয়ানায় কংগ্রেস জোট ও বিজেপির মধ্যে সেয়ানে সেয়ানে টক্কর চললেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ছবি বদলাতে শুরু করে। জম্মু-কাশ্মীরে ন্যাশনাল কনফারেন্স-কংগ্রেস জোট সংখ্যাগরিষ্ঠতা ম্যাজিক ফিগার পেরিয়ে গিয়েছে। মঙ্গলবার সকাল বেলা সাড়ে ১১টা পর্যন্ত নির্বাচন কমিশনের দেওয়া ফিগারে জানা গিয়েছে, ন্যাশনাল কনফারেন্স ৩৯টি আসনে এগিয়ে আছে। কংগ্রেস ৮টিতে। অন্যদিকে, বিজেপি ২৮, মেহবুবা মুফতির পিডিপি ৩টি, জেপিসি ২ এবং সিপিএম ও ডিপিএপি ১টি করে আসনে এগিয়ে আছে। নির্দল প্রার্থী ৮টি আসনে এগিয়ে।

শেষ পাওয়া প্রবণতা অনুযায়ী হরিয়ানায় তৃতীয়বার সরকার গঠনের পথে বিজেপি। এই মুহূর্তে তারা অর্ধেকের বেশি আসনে এগিয়ে রয়েছে। বুথ ফেরত সমীক্ষাকে ভুল প্রমাণ করার পথে নরেন্দ্র মোদীর দল বিজেপি। হরিয়ানার ৯০টি আসনের মধ্যে বিজেপি ৪৮টি আসনে এগিয়ে গিয়েছে। 
যদিও কংগ্রেস নেতা ভূপিন্দর সিং হুডা আত্মপ্রত্যয়ের সুরে বলেন, কংগ্রেস আসছে, বিজেপি যাচ্ছে। তাঁর দাবি, তৃতীয়বার আর সরকার গড়া হবে না বিজেপির। কংগ্রেসই সরকার গঠন করবে। প্রাক্তন মুখ্যমন্ত্রী হুডা গাঢ়ি সাম্পলা-কিলোই কেন্দ্রে মাত্র হাজার পাঁচেক ভোটে এগিয়ে রয়েছেন।


```