Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রোহিত 'মোটা', কংগ্রেসের মন্তব্যে রাহুল নিয়ে বাউন্সার বিজেপির

শামা মহম্মদ তাঁর এক্সবার্তায় লেখেন, ভারতকে কেন ৪৪ রানে জিততে হল।

রোহিত 'মোটা', কংগ্রেসের মন্তব্যে রাহুল নিয়ে বাউন্সার বিজেপির

কংগ্রেস মুখপাত্র শামা মহম্মদ ও রোহিত শর্মা।

শেষ আপডেট: 3 March 2025 12:18

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন রোহিত শর্মাকে 'মোটা' বলায় কংগ্রেসের উপর বাউন্সার দাগতে শুরু করেছে বিজেপি। কংগ্রেস মুখপাত্র শামা মহম্মদ রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ব্যাটিংয়ে ব্যর্থ ওপেনার-ক্যাপ্টেন রোহিত শর্মাকে অতিরিক্ত ওজনের বলে মন্তব্য করায় শাসক-বিরোধী টি-২০ ম্যাচের পরিবেশ তৈরি হয়েছে। পরোক্ষে রোহিতকে মোটা বলেই রেহাই দেননি কংগ্রেসের মুখপাত্র। তিনি আরও বলেন, রোহিত শর্মা হলেন ভারতের যত ক্রিকেট অধিনায়ক ছিলেন, তাঁদের সকলের মধ্যে সবথেকে বেশি ব্যক্তিত্বহীন ক্যাপ্টেন।

প্রসঙ্গত, রবিবার দুবাইয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্যায়ের ম্যাচে ভারত জিতলেও দিনের শুরুতে ব্যাট করতে নেমে দলের স্কিপার রোহিত ১৭ বলে মাত্র ১৫ রান করে ক্যাচ আউট হয়ে যান। তারপরেই শামা মহম্মদ তাঁর এক্সবার্তায় লেখেন, ভারতকে কেন ৪৪ রানে জিততে হল। কারণ হিসেবে তিনি লিখেছেন, রোহিত শর্মা হলেন স্থূলকায় ক্রীড়াবিদ। তাঁর ওজন কমানো উচিত। আর অবশ্যই ভারতের সর্বকালের সেরা ম্যাড়মেড়ে ক্যাপ্টেন। শামা আরও লিখেছেন, রোহিতের প্রাক্তনীদের সঙ্গে তুলনা টানলে তাঁর মধ্যে বিশ্বস্তরের কী আছে? উনি হলেন একজন মধ্যমানের ক্যাপ্টেন এবং মধ্য দক্ষতার খেলোয়াড়। যিনি ভাগ্যক্রমে ভারতের অধিনায়ক পদে রয়েছেন।

শামার বক্তব্যের জবাবে শেহজাদ পুনাওয়ালা বলেন, রাহুল গান্ধীর ক্যাপ্টেনসিতে যারা ৯০টি নির্বাচনে হেরেছে, তারা আবার রোহিত শর্মার ক্যাপ্টেনসিকে ম্যাড়মেড়ে বলে! আমার ধারণা দিল্লিতে ৬টি ও ৯০টি নির্বাচনে হেরে যাওয়াটা খুবই প্রভাব-প্রতিপত্তির বিষয়, কিন্তু টি-২০ বিশ্বকাপ জেতাটা তা নয়! রোহিত শর্মার অসাধারণ ধারবাহিকতা রয়েছে খেলোয়াড় ও ক্যাপ্টেন হিসেবে।

শামার নিন্দায় পুনাওয়ালা আরও বলেন, এই দলই নাকি নিজেদের মহব্বত কি দুকান বলে প্রচার করে থাকে। আসলে এরা যে নফরত কি ভাইজান এই ঘটনাই তা প্রমাণ করে। কংগ্রেস এখন ভারতীয় ক্রিকেট দলের বিরুদ্ধেও কথা বলছে। বিজেপি নেত্রী রাধিকা খেরাও বলেন, কংগ্রেসের এখন খেয়েদেয়ে কোনও কাজ নেই বলে রোহিত শর্মার নিন্দায় নেমেছে। যে লোকটি দেশকে বিশ্বকাপ এনে দিয়েছেন, তারই নিন্দা করছে। এই সেই দল যারা স্বজনপোষণে বিশ্বাস করে, তারাই আবার নিজের যোগ্যতায় চ্যাম্পিয়ন হওয়া লোককে নিয়ে ভাষণ দেয়?

তাঁর মন্তব্যকে কেন্দ্র করে বিতর্কের জল গড়াতে শুরু করায় সোমবার শামা মহম্মদ ঢোঁক গিলে বলতে শুরু করেছেন যে, তাঁর কথার উদ্দেশ্য রোহিতের চেহারা নিয়ে অপমান করার জন্য ছিল না। এমনকী তিনি তাঁর আগের পোস্টটিও ডিলিট করে দিয়েছেন। নিজের বক্তব্যের সাফাইয়ে তিনি বলেন, আমি সাধারণভাবে একটি পোস্ট করেছিলাম। যাতে তাঁর মনে হয়েছিল যে কোনও খেলোয়াড়কেই ফিট হতে হয়। তাঁর কথার অর্থ রোহিতের চেহারা নিয়ে অপমান করার জন্য ছিল না। তাঁর ফিটনেস নিয়ে ছিল। প্রাক্তন ক্যাপ্টেনদের নিয়ে যা বলেছি, তা আমার মতামত। এতে অন্য কারও কী বলার আছে, প্রশ্ন তুলেছেন তিনি।


```