Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'ভগবান নই, আমারও ভুল হয়', মোদীর মন্তব্য শুনে 'নন বায়োলজিক্যাল' প্রসঙ্গ মনে করাল কংগ্রেস

জেরোধার সহ-প্রতিষ্ঠাতা নিখিল কামাথের পডকাস্টে এসে মোদী সম্পূর্ণ উল্টো কথা বলেছেন। তা নিয়েই তাঁকে খোঁচা দিয়েছে কংগ্রেস। 

'ভগবান নই, আমারও ভুল হয়', মোদীর মন্তব্য শুনে 'নন বায়োলজিক্যাল' প্রসঙ্গ মনে করাল কংগ্রেস

নরেন্দ্র মোদী

শেষ আপডেট: 10 January 2025 23:47

দ্য ওয়াল ব্যুরো: গত লোকসভা নির্বাচনের আগে নরেন্দ্র মোদী নিজেকে 'ঈশ্বর প্রদত্ত' বলেছিলেন। প্রচারে বেরিয়ে বিভিন্ন সময়ে তিনি দাবি করেছিলেন, ঈশ্বর তাঁকে যোগ্যতা, শক্তি দিয়ে পাঠিয়েছেন। তাঁর মনে হয়, তিনি জন্মগ্রহণ করেননি। কিন্তু সম্প্রতি জেরোধার সহ-প্রতিষ্ঠাতা নিখিল কামাথের পডকাস্টে এসে মোদী সম্পূর্ণ উল্টো কথা বলেছেন। তা নিয়েই তাঁকে খোঁচা দিয়েছে কংগ্রেস। 

নিজের প্রথম পডকাস্টে মোদী বক্তব্য, ''আমি কোনও ঈশ্বর নই। আমি মানুষ। আমারও ভুল হতে পারে। তবে এখনও পর্যন্ত খারাপ উদ্দেশে কোনও কাজ করিনি।'' তাঁর এই মন্তব্যের প্রেক্ষিতেই কংগ্রেসের তরফে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। সেটি লোকসভা ভোটের আগের। সেই ভিডিওতে মোদী এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে নিজেকে 'ঈশ্বর প্রদত্ত' বলে দাবি করেছেন। 

কংগ্রেস নেতা জয়রাম রমেশ সেই ভিডিও শেয়ার করে লিখেছেন, ''যিনি মাত্র আট মাস আগে তাঁর নন বায়োলজিক্যাল স্ট্যাটাস ঘোষণা করেছিলেন, তিনি আজ এই মন্তব্য করছেন। এটি স্পষ্টতই ড্যামেজ কন্ট্রোল।'' 

লোকসভা ভোটের সময় ঠিক কী বলেছিলেন মোদী? 

এক সাক্ষাৎকারে নরেন্দ্র মোদী দাবি করেছিলেন, মা বেঁচে থাকার আগে পর্যন্ত তিনি ভাবতেন জৈবিকভাবে জন্ম হয়েছে তাঁর। কিন্তু মা মারা যাওয়ার পর নিশ্চিত হন তিনি ঈশ্বর প্রদত্ত। মোদীর কথা ছিল, ''ঈশ্বর আমাকে দিয়ে কাজ করাতে চান, সেজন্য আমাকে শক্তি তিনিই দিয়েছেন।'' 

যদিও সম্প্রতি পডকাস্টে মোদী ঠিক এর উল্টো মন্তব্য করে বলেছেন, পরিশ্রম করতে গিয়ে তিনি কখন পিছু হটবেন না। নিজের জন্য কিছু করবেন না। তবে তাঁর ভুল হতেই পারে, কারণ তিনি মানুষ। 


```