Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রয়েছে আরএসএস যোগ! নিটকাণ্ডে এনটিএ চেয়ারম্যানের বিরুদ্ধে পদক্ষেপ না হওয়ায় সরব কংগ্রেস

এনটিএ ডিজি সুবোধ কুমার সিং-কে আগেই সরিয়ে দিয়েছে কেন্দ্র।

রয়েছে আরএসএস যোগ! নিটকাণ্ডে এনটিএ চেয়ারম্যানের বিরুদ্ধে পদক্ষেপ না হওয়ায় সরব কংগ্রেস

নিট দুর্নীতি নিয়ে প্রতিবাদ - ফাইল ছবি

শেষ আপডেট: 25 June 2024 12:44

দ্য ওয়াল ব্যুরো: নিটকাণ্ডে ক্রমাগত অস্বস্তি বাড়ছে কেন্দ্রীয় সরকারের। প্রশ্নফাঁসের ঘটনা প্রকাশ্যে আসার পর ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ-র ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। এই অবস্থায় এনটিএ ডিজি সুবোধ কুমার সিং-কে আগেই সরিয়ে দিয়েছে কেন্দ্র। কিন্তু চেয়ারম্যান প্রদীপকুমার যোশীকে কেন এখনও তাঁর পদে বহাল রাখা হয়েছে সেই প্রশ্ন তুলেছে কংগ্রেস। প্রদীপকেও সরাতে হবে এই দাবি করছে হাত শিবির। 

এনটিএ চেয়ারম্যান পদে আসার আগে ইউপিএসসি চেয়ারম্যান পদে ছিলেন প্রদীপকুমার যোশী। মধ্যপ্রদেশ এবং ছত্তীসগড়ে বিজেপি সরকারের সময়ে পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানও হয়েছিলেন। কংগ্রেসের অভিযোগ, এই ব্যক্তি আদতে আরএসএস ঘনিষ্ঠ। এত বড় পদে থাকার কোনও যোগ্যতাই নেই তাঁর। কিন্তু আরএসএস যোগ থাকার জন্যই প্রদীপের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিচ্ছে না কেন্দ্রীয় সরকার। 

এনটিএ-এর ডিজিকে সরিয়ে তাঁর জায়গায় আনা হয়েছে অবসরপ্রাপ্ত আইএএস অফিসার প্রদীপ সিং খারোলাকে। হাত শিবিরের দাবি, গদি বাঁচাতেই সুবোধ কুমারকে সরাতে বাধ্য হয়েছে কেন্দ্র। কিন্তু স্রেফ আরএসএস-এর নাম প্রদীপ কুমার যোশীর সঙ্গে জুড়ে থাকার কারণে সরকারের কোনও তাপ-উত্তাপ নেই।

কংগ্রেসের দাবি, নিটের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় প্রদীপ যোশীর বড় ভূমিকা থাকতে পারে। তাই তাঁকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। কিন্তু তা তো করা হচ্ছেই না, উল্টে প্রদীপ দেশজুড়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ উপাচার্যদের নিয়োগের জন্য ইন্টারভিউ নিয়েই যাচ্ছেন।

নিট নিয়ে এত বিতর্ক সত্ত্বেও পরীক্ষা কেন বাতিল করা হয়নি সেই ব্যাপারে ইতিমধ্যে ব্যাখ্যা দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তাঁর বক্তব্য, ২০০৪ এবং ২০১৫ সালের ডাক্তারির প্রবেশিকা পরীক্ষার মতো ২০২৪ সালে নেটের প্রশ্নফাঁসের ঘটনার প্রভাব নয়। তাই পরীক্ষা বাতিল করা হয়নি। ইতিমধ্যে যে ১৫৬৩ জন পরীক্ষার্থীর 'অতিরিক্ত নম্বর' পাওয়ার কারণে নিট পরীক্ষা বাতিল করেছিল শীর্ষ আদালত, তাদের ফের পরীক্ষার আয়োজন করা হয়েছিল। তবে ১৫৬৩ জনের মধ্যে কেবল ৮১৩ জন পরীক্ষায় বসেন। 


```