Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

মধ্যপ্রদেশে কংগ্রেসের তালিকায় ‘হনুমান’ বিক্রম, রাহুলের নরম হিন্দুত্বেই সায় খাড়্গের

মধ্যপ্রদেশে কংগ্রেসের তালিকায় ‘হনুমান’ বিক্রম, রাহুলের নরম হিন্দুত্বেই সায় খাড়্গের

শেষ আপডেট: 4 November 2023 17:20

দ্য ওয়াল ব্যুরো: মধ্যপ্রদেশ বিধানসভার নির্বাচনের জন্য রবিবার প্রথম তালিকা প্রকাশ করল কংগ্রেস। ১৪৪ জনের পয়লা তালিকাতেই প্রদেশ কংগ্রেস সভাপতি তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথের নাম রেখে হাত শিবির বুঝিয়ে দিয়েছে এই প্রবীণই দলের মুখ। নিজের বর্তমান কেন্দ্র ছিন্দওয়ারা থেকেই প্রার্থী হচ্ছেন কমল। কংগ্রেসের আর এর প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং গতবার থেকেই বিধানসভার লড়াই থেকে সরে গিয়েছেন। বর্তমানে রাজ্যসভার সাংসদ দিগ্বিজয়ের পুত্র জইবর্দ্ধন বাবার ছেড়ে যাওয়া আসন রাঘোঘর থেকে লড়াই করবেন। 

তবে কংগ্রেসের তালিকা নিয়ে চর্চা বেশি তালিকা প্রকাশের দিন এবং বূধনী আসনে বিজেপির মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের বিরুদ্ধে দলের প্রার্থী। মধ্যপ্রদেশে বিজেপি ইতিমধ্যে চতুর্থ তালিকা প্রকাশ করে ফেলেছে। সেখানে কংগ্রেস প্রথম তালিকা প্রকাশের জন্য বেছে নেয় শারদ নবরাত্রির প্রথম দিন রবিবার। অন্যদিকে, বুধনীতে কংগ্রেসের প্রার্থী হচ্ছেন জনপ্রিয় টিভি অভিনেতা বিক্রম মাস্তাল। তিনি লোকমুখে ‘হনুমান’ নামে পরিচিত। ২০০৮-এ মেগা সিরিয়াল রামায়ণের পুনর্নিমার্ণের সময় মধ্যপ্রদেশের এই টিভি তারকাকে রামভক্ত হনুমান চরিত্রের জন্য বেছে নেওয়া হয়। ভাল অভিনয় সেই সঙ্গে হনুমানের প্রতি ভক্তির কারণে হিন্দি বলয়ের দর্শকদের কাছে বিক্রম জনপ্রিয় মুখ। ইউটিউব তাঁকে আরও জনপ্রিয় করে তুলেছে।

রবিবার শারদ নবরাত্রিকে তালিকা প্রকাশ এবং রাজ্যের চারবারের বিজেপি মুখ্যমন্ত্রী শিবরাজের বিরুদ্ধে বিক্রমকে প্রার্থী করার সিদ্ধান্তে অনেকেই নরম হিন্দুত্বের রাজনীতি দেখতে পাচ্ছে। দু’দিন আগেই দিল্লির বৈঠকে তালিকা চূড়ান্ত হয়ে গিয়েছিল। তবু আরও আলোচনা হবে জানিয়ে তালিকা প্রকাশ করা হয়নি সেদিন। 

পাঁচ বছর আগে মধ্যপ্রদেশ, ছত্তীসগড় এবং রাজস্থান ও তেলেঙ্গানায় বিধানসভা ভোটে নরম হিন্দুত্বই ছিল কংগ্রেসের অস্ত্র। দলীয় সভাপতি তখন রাহুল গান্ধী। সেই অস্ত্রেই তেলেঙ্গানা বাদে বাকি তিন রাজ্যে বিজেপিকে হটিয়ে ক্ষমতায় ফেরে কংগ্রেস। যদিও মধ্যপ্রদেশে এক বছরের মাথায় কংগ্রেসের বিধায়ক ভাঙিয়ে ক্ষমতায় ফিরেছিল বিজেপি। কংগ্রেসের নির্বাচনী সাফল্যের কারণ ছিল নরম হিন্দুত্ব, এমনটাই রাজনৈতিক মহলের অভিমত ছিল। এমনকী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনুযোগ করেছিলেন ‘অসহায় কংগ্রেস বিজেপির কর্মসূচি নকল করেছে।’ 

সেবার নির্বাচনী প্রচারে রাহুল গান্ধী জনসভার তুলনায় মন্দির সফর করেন বেশি। মধ্যপ্রদেশে হিন্দু মঠ-মন্দিরের ছড়াছড়ি। উত্তর ও পূর্ব ভারতে গঙ্গার মতো মধ্যভারতের এই রাজ্যে ধর্মীয় ও আধ্যাত্মিক গুরুত্ব রয়েছে নর্মদা নদী। নর্মদার পাশাপাশি শিপ্রা নদীর দু’পাশে রয়েছে অসংখ্য প্রাচীন মন্দির। তার একটি জগৎ বিখ্যাত উজ্জয়িনীর মহাকাল মন্দির। রাহুল সুযোগ পেলেই সেই মন্দিরে পুজো দিয়ে থাকেন। কংগ্রেসে নেতার পূজাপাঠের ছবিই তুলে ধরা হয়েছিল কংগ্রেসের প্রচারে। এবার রাহুলের জায়গাটি নিয়েছেন প্রিয়ঙ্কা গান্ধী। সনিয়া কন্যা গত দু’মাসে পাঁচবার মধ্যপ্রদেশের বিভিন্ন প্রান্তে সভা করেছেন। প্রতিবারই মন্দিরে পুজো দিয়েছেন কংগ্রেসের এই সাধারণ সম্পাদক। রাজ্যে দলের প্রচারের সূচনাও প্রিয়ঙ্কা করেছেন নর্মদাকে পুজো দিয়ে। 

অন্যদিকে রাজ্য কংগ্রেসের মুখ কমলনাথ মধ্যপ্রদেশের রাজনীতিতে হনুমান বা বজরংবলীর ভক্ত হিসাবে পরিচিত। বিধানসভা কেন্দ্র ছিন্দওয়ারায় তিনি নিজের টাকা রাজ্যের দীর্ঘতম হমুমান মন্দির নির্মাণ ও বজরংবলির মূর্তি প্রতিষ্ঠা করিয়েছেন। তিনিও বিজেপি নেতাদের মতো রাজনৈতিক কর্মসূচির সঙ্গে মন্দির সফর জুড়ে নিয়েছেন।

কংগ্রেসের এবারের তালিকা থেকে স্পষ্ট বর্তমান সভাপতি মল্লিকার্জুন খাড়্গে আগের সভাপতি রাহুলের নরম হিন্দুত্বের জুতোতেই পা গলিয়েছেন। সেই সঙ্গে জলের ওবিসি রণনীতিও মাথায় রেখেছেন খাড়্গে। কংগ্রেসের ১৪৪জন প্রার্থীর মধ্যে ৩৯জন অন্যান্য অনুন্নত শ্রেণির অংশ। ১৪৪জনের তুলনায় সংখ্যাটি বেশি নয় ঠিকই। যদিও শতাংশের হারে গতবারের তুলনায় বেশি। তবে মধ্যপ্রদেশের ঘরোয়া রাজনীতিতে ওবিসি-র তুলনায় আদিবাসী ভোটের গুরুত্ব বেশি। প্রথম তালিকায় আদিবাসী প্রার্থী ৩০জন। এছাড়া ২২জন রয়েছেন তফসিলি উপজাতি সম্প্রদায়ের। প্রথম তালিকায় ১৯জন মহিলা প্রার্থীর নাম রয়েছে। মহিলা ও তফসিলি প্রার্থীর সংখ্যা দ্বিতীয় তালিকায় বেশি হবে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।


```