Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

কংগ্রেস শুধু উত্তেজনা তৈরি করে বিভ্রান্তি ছাড়তে চাইছে! নিট ইস্যুতে পাল্টা দিলেন ধর্মেন্দ্র

নিট কেলেঙ্কারিতে সরকার পক্ষের গলদ যে আছে তা কার্যত মেনে নিয়েছে কেন্দ্র।

কংগ্রেস শুধু উত্তেজনা তৈরি করে বিভ্রান্তি ছাড়তে চাইছে! নিট ইস্যুতে পাল্টা দিলেন ধর্মেন্দ্র

ধর্মেন্দ্র প্রধান

শেষ আপডেট: 29 June 2024 19:06

দ্য ওয়াল ব্যুরো: সংসদের অধিবেশন শুরু হতেই প্রত্যাশামতো বিরোধীরা কেন্দ্রীয় সরকারের ওপর নিট ইস্যুতে চাপ বাড়াতে শুরু করেছে। গত শুক্রবার লোকসভা ও রাজ্যসভার দুই কক্ষেই নিট নিয়ে আলোচনার দাবি ওঠে। তবে তুমুল স্লোগান-বিক্ষোভের কারণে স্পিকার ওম বিড়লা সভা মুলতুবি করে দেন। কংগ্রেস সহ বিরোধীদের অভিযোগ, কেন্দ্র এই বিষয় নিয়ে আলোচনা চাইছে না। কিন্তু কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বক্তব্য সম্পূর্ণ অন্য। তিনি বলছেন, কংগ্রেস শুধু উত্তেজনা সৃষ্টি করতে চায়। 

নিট কেলেঙ্কারিতে সরকার পক্ষের গলদ যে আছে তা কার্যত মেনে নিয়েছে কেন্দ্র। এনটিএ ডিজিকে সরানো, নতুন কমিটি গঠন, অভিভাবক-পড়ুয়াদের থেকে পরামর্শ চাওয়া, এগুলিই তা প্রমাণ করে। তবে এই পরিস্থিতির মধ্যে বিরোধীরা যে হইচই শুরু করেছে তা পুরোটাই মানুষকে বিভ্রান্ত করার জন্য, এমনই দাবি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর। সংসদে যে উত্তেজনা তৈরি হয়েছে সেটা নিয়ে ধর্মেন্দ্র প্রধানের বক্তব্য, ''কংগ্রেস আদতে কোনও আলোচনাই চায় না। তারা শুধু উত্তেজনা তৈরি করে, সকলকে বিভ্রান্ত করে দেয়। সরকারের কাজে বাধা দেওয়াই তাঁদের আসল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে।'' 

কেন্দ্রীয় মন্ত্রীর সাফ দাবি, তাঁরা নিট নিয়ে আলোচনা চান। কিন্তু কংগ্রেস এই ইস্যুকে রাজনীতির জন্য ব্যবহার করবে বলে উত্তেজনা জিইয়ে রাখছে বলে পাল্টা অভিযোগ করেছেন তিনি। নিট দুর্নীতি নিয়ে দায় কিছুটা ঝেড়ে ফেলার চেষ্টা করে তাঁর এও মন্তব্য, কিছু ঘটনা ২০১৪ সালের আগে হয়েছে। সেটা নিয়ে এই সরকারের কিছু বলার নেই। 

নিট কেলেঙ্কারি সামনে আসার পর সবথেকে বেশি সমালোচিত হচ্ছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ। সেই সংস্থায় কীভাবে পরিবর্তন আনা যায় তা নিয়ে ইতিমধ্যে অভিভাবক এবং ছাত্রছাত্রীদের থেকে পরামর্শ চেয়েছে কেন্দ্রীয় সরকার। এনটিএ-কে শোধরাতে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করার পর এই পদক্ষেপ নিয়েছে তারা। বর্তমানে সিবিআই এই নিট কাণ্ডের তদন্ত করছে। তারা ইতিমধ্যেই প্রথম গ্রেফতারিও করেছে। পাটনা থেকে ২ জনকে পাকড়াও করে তারা। 

অন্যদিকে, নিট-ইউজি ২০২৪ পরীক্ষার প্রশ্নফাঁস করে ৩০০ কোটি টাকা রোজগারের ধান্দা ছিল। দেশের বিভিন্ন পরীক্ষার প্রশ্নফাঁস মাফিয়া চক্রের এক পান্ডা খোদ নিজের মুখে এক স্টিং অপারেশনে একথা স্বীকার করেন। তাঁর কথায়, নিট কেলেঙ্কারিতে আনুমানিক ৭০০ পরীক্ষার্থীর কাছ থেকে দু-তিনশো কোটি টাকা কামানোর লক্ষ্য নেওয়া হয়েছিল। 


```