Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের

১০০ দিনের মডেলে শিক্ষিত বেকারদের কাজ দেওয়ার প্রকল্প, প্রস্তাব কংগ্রেসের ইস্তাহার কমিটির

লোকসভা নির্বাচনে দেশের শিক্ষিত বেকারদের কাজ পাওয়ার সাংবিধানিক অধিকারের প্রতিশ্রুতি দিতে চায় কংগ্রেস। দলের নির্বাচনী ইস্তাহার কমিটি এই মর্মে একটি সুপারিশ তাদের রিপোর্টে জমা দিয়েছে। 

১০০ দিনের মডেলে শিক্ষিত বেকারদের কাজ দেওয়ার প্রকল্প, প্রস্তাব কংগ্রেসের ইস্তাহার কমিটির

শেষ আপডেট: 6 March 2024 09:42

দ্য ওয়াল ব্যুরো: আগামী লোকসভা নির্বাচনে দেশের শিক্ষিত বেকারদের কাজ পাওয়ার সাংবিধানিক অধিকারের প্রতিশ্রুতি দিতে চায় কংগ্রেস। দলের নির্বাচনী ইস্তাহার কমিটি এই মর্মে একটি সুপারিশ তাদের রিপোর্টে জমা দিয়েছে। 

কমিটির চেয়ারম্যান তথা দেশের প্রাক্তন অর্থ ও স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম বুধবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে এবং রাহুল গান্ধীর হাতে তুলে দেবেন। দুই শীর্ষ নেতাই বুধবার মধ্যপ্রদেশের ভাদনাওয়ারে রয়েছেন। ভারত জোড়ো ন্যায় যাত্রার অংশ হিসাবে সেখানে বুধবার জনসভায় ভাষণ দেবেন খাড়্গে, রাহুলরা।

২০০৪ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেস একশো দিনের কাজের প্রকল্প চালু করার কথা বলেছিল। ক্ষমতায় আসার কয়েক মাসের মধ্যে সেই প্রকল্প চালু করে দেওয়া হয়। ওই প্রকল্পে বছরে একশো দিন কাজ পাওয়ার সাংবিধানিক গ্যারান্টি দেওয়া হয়। দেশে আর কোনও কল্যাণমূলক প্রকল্পে ওই গ্যারান্টি নেই। দেশের কয়েকশো কোটি গরিব মানুষ ওই প্রকল্পে কাজ পেয়ে আসছেন। নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পর প্রকল্পটি বন্ধ করে দেওয়ার কথা বললেও চাপের মুখে পিছু হঠতে বাধ্য হয়। তবে প্রকল্পটি আগের মতো গুরুত্ব পাচ্ছে না বলেও কংগ্রেসের অভিযোগ। দল ওই প্রকল্পে কাজের সীমা বৃদ্ধি করে দুশো দিন করার প্রস্তাবও বিবেচনা করছে। 

কংগ্রেস সূত্রের খবর, ভারত জোড়ো যাত্রা এবং ভারত জোড়ো ন্যায় যাত্রার অভিজ্ঞতা থেকে রাহুল গান্ধীর মনে হয়েছে বেকারি দেশের সবচেয়ে বড় বিপদ যুব সমাজের কাছে। তাদের হাতে কাজ দিতে হবে। মঙ্গলবারও মধ্যপ্রদেশের সভায় তিনি প্রধানমন্ত্রীর সমালোচনা করে বলেন, মোদীজি সবাইকে জয় শ্রীরাম স্লোগানে বুঁদ করে রাখতে চান। ভুলিয়ে দিতে চান বেকারির সমস্যা, যন্ত্রণা। জানা যাচ্ছে রাহুলের পরামর্শে শিক্ষিত বেকারদের জন্যও কর্মসংস্থানের সাংবিধানিক গ্যারান্টি দেওয়ার স্কিম চালু করচে চায় কংগ্রেস। 

এছাড়া, কংগ্রেস আগেই ঘোষণা করেছে, তারা ক্ষমতায় এলে কাস্ট সেন্সাস চালু করবে এবং কৃষকদরে ফসলের ন্যায্য দাম দিতে ন্যুনতম সহায়ক মূল্য নির্ধারণে আইন চালু করবে। সেনায় নিয়োগে অগ্নিবীর প্রকল্প বাতিল করে পূর্ণাঙ্গ সময়ের জন্য নিয়োগ করা হবে জওয়ানদের, আগেই ঘোষণা করেছে হাত শিবির। কংগ্রেস আরও জানিয়েছে, তারা পুরনো পেনশন ব্যবস্থাও সারা দেশে ফিরিয়ে আনবে।


```