Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হরিয়ানা ও জম্মু-কাশ্মীরে শুরু থেকেই এগিয়ে কংগ্রেস, চলছে পোস্টাল ব্যালট গণনার কাজ

গত শনিবার অধিকাংশ সমীক্ষক সংস্থা,  দু'টি রাজ্যে বিজেপির তুলনায় কংগ্রেসকে এগিয়ে রেখেছে। ফলে সমীক্ষার পূর্বাভাস মিলে যাবে কিনা তা নিয়েও চর্চা শুরু হয়েছে।

হরিয়ানা ও জম্মু-কাশ্মীরে শুরু থেকেই এগিয়ে কংগ্রেস, চলছে পোস্টাল ব্যালট গণনার কাজ

চলছে ভোট গণনার কাজ।

শেষ আপডেট: 8 October 2024 09:03

দ্য ওয়াল ব্যুরো: কড়া নিরাপত্তায় মঙ্গলবার সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু হয়েছে হরিয়ানা এবং জম্মু-কাশ্মীর বিধানসভায়। শুরুতে চলছে পোস্টাল ব্যালট গণনার কাজ।

কমিশন সূত্রের খবর, শুরু থেকেই পোস্টাল ব্যালটে এগিয়ে রয়েছে কংগ্রেস। হরিয়ানা এবং জম্মু-কাশ্মীর দু'টি বিধানসভাতেই মোট আসন সংখ্যা ৯০। কমিশন সূত্রের খবর, ব্যালট পেপারের নিরিখে হরিয়ানায় কংগ্রেস ৬৩ এবং বিজেপি ২০টি আসনে এগিয়ে। অন্যদিকে জম্মু-কাশ্মীরে কংগ্রেস ২৩ এবং বিজেপি ৪টিতে এগিয়ে। 

গত শনিবার অধিকাংশ সমীক্ষক সংস্থা,  দু'টি রাজ্যে বিজেপির তুলনায় কংগ্রেসকে এগিয়ে রেখেছে। ফলে সমীক্ষার পূর্বাভাস মিলে যাবে কিনা তা নিয়েও চর্চা শুরু হয়েছে। বস্তুত, লোকসভা ভোটের পর প্রথম বড় কোনও ফল প্রকাশ হতে চলেছে।  

তবে বুথ ফেরত সমীক্ষা সব সময় যে মিলে যায়, তা নয়। বহু ক্ষেত্রে সম্পূর্ণ উল্টো ফলও দেখা যায়। এমনকী ব্যালট পেপারের গণনা দিয়ে মূল ভোটের ফলাফলের ট্রেন্ড বিচার করাও ঠিক নয় বলে অনেকের মত। তবে এটাও ঠিক, গণনার শুরু থেকেই এগিয়ে যাওয়ায় বাড়তি মনোবল দেখা যাচ্ছে হাত শিবিরে। গত ১০ বছর হরিয়ানার ক্ষমতায় রয়েছে বিজেপি। তার আগে রাজ্যের ক্ষমতায় ছিল কংগ্রেস।

এরইমধ্যে বিজেপির এক নেতার দাবি ঘিরে সোমবার রাত থেকেই জম্মু-কাশ্মীরে শোরগোল তৈরি হয়েছে। সোফি ইউসুফ নামে ওই বিজেপি নেতা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সরকার গঠনের আগেই বিজেপির প্রতিনিধিদের মধ্যে থেকে জম্মু ও কাশ্মীরে অনির্বাচিত পাঁচ বিধায়ককে মনোনীত করবেন লেফটেন্যান্ট গভর্নর (উপরাজ্যপাল) মনোজ সিং।

বিষয়টি প্রকাশ্যে আসতেই শোরগোল তৈরি হয়েছে। কারণ, ৯০টি আসন বিশিষ্ট জম্মু-কাশ্মীরে সরকার গড়তে হলে দরকার ৪৬টি আসন। এখানে লড়াই মূলত, ন্যাশনাল কনফারেন্স-কংগ্রেস জোট, পিডিপি এবং বিজেপির মধ্যে। ফলাফল ত্রিশঙ্কু হলে গর্ভনরের হাতে থাকা পাঁচটি আসন নির্ণায়কের ভূমিকা নিতে পারে।


```