Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বেচারি মহিলা, রাষ্ট্রপতি মুর্মুকে নিয়ে সনিয়ার মন্তব্যে ঝড়, ক্ষমা দাবি বিজেপির

রাহুল গান্ধী রাষ্ট্রপতির ভাষণকে ক্লান্তিকর-একঘেয়ে বলে মন্তব্য করায় তেড়েফুঁড়ে উঠেছে দেশের শাসকদল বিজেপি।

বেচারি মহিলা, রাষ্ট্রপতি মুর্মুকে নিয়ে সনিয়ার মন্তব্যে ঝড়, ক্ষমা দাবি বিজেপির

ফাইল ছবি

শেষ আপডেট: 31 January 2025 14:57

দ্য ওয়াল ব্যুরো: বাজেট অধিবেশনের শুরুতে সংসদের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণ নিয়ে মুখ খোলায় কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী ও বিরোধী দলনেতা রাহুল গান্ধী বিজেপির রোষানলে পড়লেন। দ্রৌপদীর ভাষণের পর সনিয়া বলেন, রাষ্ট্রপতি ভাষণের শেষ দিকে ক্লান্ত হয়ে পড়ছিলেন দেখা যাচ্ছিল। ওনাকে খুবই ক্লান্ত লাগছিল। শেষের দিকে খুব কষ্ট করে ভাষণ পড়ছিলেন। বেচারি মহিলা। খুবই খারাপ লাগছিল।

কংগ্রেসের রাজ্যসভা সদস্য তথা সংসদীয় দলের চেয়ারপার্সন সনিয়া ছাড়াও তাঁর পুত্র তথা লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী রাষ্ট্রপতির ভাষণকে ক্লান্তিকর-একঘেয়ে বলে মন্তব্য করায় তেড়েফুঁড়ে উঠেছে দেশের শাসকদল বিজেপি। রাহুল রাষ্ট্রপতির ভাষণকে একঘেয়ে বলে বলেন, এতে নতুন কিছুই নেই। মা-ছেলের এই মন্তব্যকে বিজেপি শিবির থেকে রাষ্ট্রপতিকে অপমানজনক কথা বলার অভিযোগ তোলা হয়েছে।

বিজেপি নেতা এবং কেন্দ্রীয় মন্ত্রী এসপি সিং বাঘেল বলেন, রাষ্ট্রপতি প্রসঙ্গে সনিয়া গান্ধীর কথা দেশের সর্বোচ্চ পদে আসীন আদিবাসী মহিলাকে অপমান। রাষ্ট্রপতির ভাষণে গত একবছর ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে যা যা উন্নয়ন হয়েছে তার হিসাব তুলে ধরা হয়েছে। বিজেপি এমপি সম্বিত পাত্র রাষ্ট্রপতির ভাষণ নিয়ে সনিয়া যা বলেছেন, তা উচিত হয়নি। রাষ্ট্রপতি আগাগোড়াই দৃঢ়তার সঙ্গে ভাষণ দিয়েছেন। সনিয়া গান্ধীর উচিত এই ধরনের মন্তব্যের জন্য ক্ষমা চাওয়া। রাহুল গান্ধী সম্পর্কে পাত্রের মন্তব্য, উনি বারবার নিজেকে তুলে ধরার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছেন।


```