Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মোদী-আদানিকে ফের শূলে চড়ালেন রাহুল গান্ধী, মারাঠা স্বার্থ বিকিয়ে দেওয়ার অভিযোগ

মোদীর বিরুদ্ধে বিরোধী দলনেতার অভিযোগ, ধনকুবের গৌতম আদানির ব্যবসায়িক স্বার্থ রক্ষা করাই বিজেপির প্রধান কাজ।

মোদী-আদানিকে ফের শূলে চড়ালেন রাহুল গান্ধী, মারাঠা স্বার্থ বিকিয়ে দেওয়ার অভিযোগ

আগামী ২০ নভেম্বর মহারাষ্ট্র বিধানসভার ভোট

শেষ আপডেট: 18 November 2024 14:04

দ্য ওয়াল ব্যুরো: গৌতম আদানি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফের রাহুল গান্ধীর নিশানায়। মহারাষ্ট্র বিধানসভার ভোটে বিজেপি তথা মোদীর একতার স্লোগানকে ঠেস মেরে কংগ্রেস নেতা রাহুল গান্ধী সোমবার বলেন, এক হ্যায় তো সেফ হ্যায়। মোদীর বিরুদ্ধে বিরোধী দলনেতার অভিযোগ, ধনকুবের গৌতম আদানির ব্যবসায়িক স্বার্থ রক্ষা করাই বিজেপির প্রধান কাজ।

আগামী ২০ নভেম্বর মহারাষ্ট্র বিধানসভার ভোটপ্রচারের শেষদিন সোমবার মুম্বইয়ে এক সাংবাদিক সম্মেলনে রাহুল দুটি পোস্টার তুলে ধরেন। একটিতে মোদী ও আদানির পাশাপাশি ছবির সঙ্গে লেখা এক হ্যায় তো সেফ হ্যায়। আর দ্বিতীয়টিতে ছিল আদানি গোষ্ঠীর বিতর্কিত ধারাভি পুনর্গঠন প্রকল্পের ছবি। কংগ্রেস সাংসদের দাবি, সেফ মান মুম্বইয়ের সম্পদ। যা বিজেপি নেতৃত্বাধীন সরকারের সমর্থনে আদানিরা গ্রাস করতে চায়।

রাহুল বলেন, ধারাভি পুনর্গঠন প্রকল্পকে একটিমাত্র লোকের হাতে তুলে দেওয়ার জন্য বিজেপি আগাপাশতলা রাজনৈতিক মেশিনারিকে মাঠে নামিয়েছে। ধারাভি পুনর্গঠন প্রকল্পটি স্বচ্ছভাবে হচ্ছে না। এবং এটা করাই হচ্ছে মাত্র একজনের মুনাফার কথা মাথায় রেখে। আমরা নিশ্চিত নই, কীভাবে টেন্ডার বিলি হয়েছে। মাত্র একজনের হাতে দেশের সব বন্দর, বিমানবন্দর এবং সম্পদ তুলে দেওয়া হচ্ছে।

শিবসেনা নেতা উদ্ধব ঠাকরে ইতিমধ্যেই প্রতিশ্রুতি দিয়েছেন যে, রাজ্যের বিরোধী জোট মহা বিকাশ আঘাড়ি ক্ষমতায় এলে ধারাভি প্রকল্প বাতিল করে দেওয়া হবে। সেই সিদ্ধান্তকে এদিন প্রশংসা করেন রাহুল। মধ্য মুম্বইয়ের ৬০০ একরের এই লোভনীয় জমিতে এক বিরাট বস্তি রয়েছে। যা পুনর্গঠনের প্রকল্প হাতে পেয়েছে আদানি গোষ্ঠী। তা নিয়েই এবারের বিধানসভার ভোটের বাজার গরম রয়েছে।

রাহুল গান্ধী তা নিয়েই বিজেপিকে আক্রমণ করে বলেন, মহারাষ্ট্রের গুরুত্বপূর্ণ শিল্প প্রকল্পগুলি রাজ্য থেকে গুজরাতে হস্তান্তরিত হয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে বিজেপির ইশারায় রাজ্যের আর্থিক সুযোগকে ভিন রাজ্যের বেনিয়াদের হাতে তুলে দিচ্ছেন। রাহুলের দাবি, মোট ৭ লক্ষ কোটি টাকার প্রকল্প যেমন ফক্সকোন এবং এয়ারবাস গুজরাতে চলে গিয়েছে। রাজ্যের ৫ লক্ষ কর্মহীনের চাকরি হাতছাড়া হয়েছে।

রাহুল বলেন, এই নির্বাচনে আদর্শের উপর দাঁড়িয়ে লড়াই হবে। মুষ্টিমেয় কিছু লক্ষ কোটিপতির সঙ্গে রাজ্যের গরিব মানুষের লড়াই। উদ্ধব সেনা, শারদ পাওয়ারের এনসিপি এবং কংগ্রেস জোটের সরকার ক্ষমতায় এলে রাজ্যে মানুষের স্বার্থই প্রাধান্য পাবে। ধনীদের স্বার্থ নয়।


```