Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মোদীকে 'আসলি ৪০০ পার' তির কংগ্রেসের, ১০ বছরে শ্রমজীবীদের দুরবস্থা নিয়ে কটাক্ষ বিজেপিকে

ন্যূনতম দৈনিক মজুরি ৪০০ টাকা করা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারকে চাপে ফেলার চেষ্টা কংগ্রেসের

মোদীকে 'আসলি ৪০০ পার' তির কংগ্রেসের, ১০ বছরে শ্রমজীবীদের দুরবস্থা নিয়ে কটাক্ষ বিজেপিকে

কংগ্রেস জমানার তুলনায় মোদীর ১০ বছরে প্রকৃত মজুরি হয় এক জায়গায় দাঁড়িয়ে আছে অথবা নিম্নগামী হয়েছে।

শেষ আপডেট: 18 July 2024 14:03

দ্য ওয়াল ব্যুরো: আসন্ন বাদল অধিবেশনে বাজেট প্রস্তাব পেশ হওয়ার আগে বৃহস্পতিবার ফের ন্যূনতম দৈনিক মজুরি ৪০০ টাকা করা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারকে চাপে ফেলার চেষ্টা কংগ্রেসের। সরকারি তথ্য-পরিসংখ্যান তুলে ধরে কংগ্রেস বলেছে, আমাদের বক্তব্য আসলি ৪০০ পার করার প্রয়োজনীয়তা নিয়ে।

উল্লেখ্য, লোকসভা ভোটের আগে মোদী এবং বিজেপির তাবড় নেতৃত্ব এবারে ৪০০ পার করার স্বপ্নে বুঁদ হয়ে ছিল। সেই দাবিকেই টিপ্পনি কেটে দেশের ন্যূনতম দিনমজুরি ৪০০ টাকা করার দাবি তুলেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ।

এদিন একটি এক্সবার্তায় রমেশ লিখেছেন, সরকারি তথ্য অত্যন্ত স্পষ্ট। ভারতের শ্রমজীবী মানুষের ১০ বছর আগে যে ক্রয়ক্ষমতা ছিল, তা কমেছে। শ্রমজীবী মানুষ এখন ১০ বছর আগের তুলনায় কম জিনিসপত্র কিনতে পান। অর্থাৎ জয়রামের ঠেস বাজারমূল্য বৃদ্ধি নিয়ে। কংগ্রেস জমানার তুলনায় মোদীর ১০ বছরে প্রকৃত মজুরি হয় এক জায়গায় দাঁড়িয়ে আছে অথবা নিম্নগামী হয়েছে।

রমেশের দাবি, দেশজুড়ে ন্যূনতম দৈনিক মজুরি ৪০০ টাকা করার কথা ন্যায়পত্রে বলেছিল কংগ্রেস। এখন সেই কথাই পালনের দিন এসে গিয়েছে। ভোটের ফলে নয়, আসলে দেশের শ্রমজীবী মানুষের জন্য ৪০০ পার করার দাবি জানিয়েই আমাদের এই বিবৃতি।

প্রসঙ্গত, আসন্ন বাজেট প্রস্তাবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে বিরাট চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে দেশজুড়ে চলতে থাকা অগ্নিমূল্য নির্বাপণে। এর সঙ্গে রয়েছে চাকরির সুযোগ বৃদ্ধি, কর্মসৃষ্টি এবং অসংগঠিত ক্ষেত্রে আরও বেশি করে কাজের দরজা খুলে দেওয়া। জাতীয় অর্থনীতির বিকাশ ঘটে দেশের মানুষের ক্রয়ক্ষমতার উপর। রোজগার এঁদো পুকুরের জলের মতো স্থির হয়ে থাকলে অপরদিকে বাজারে জিনিসপত্রের দাম চড়তে থাকলে ক্রয়ক্ষমতা কমে। কংগ্রেসের আক্রমণের তির বিজেপি সরকারের প্রতি তা নিয়েই।


```