Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

কংগ্রেসের বাস্তুতন্ত্র নড়ে গেছে! প্রধান বিচারপতির বাড়িতে গণেশ পুজো প্রসঙ্গে খোঁচা মোদীর

প্রতি বছরই বাড়িতে ১০ দিনের গণেশ উৎসব পালন করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়।

কংগ্রেসের বাস্তুতন্ত্র নড়ে গেছে! প্রধান বিচারপতির বাড়িতে গণেশ পুজো প্রসঙ্গে খোঁচা মোদীর

ডিওয়াই চন্দ্রচূড় এবং নরেন্দ্র মোদী

শেষ আপডেট: 17 September 2024 15:50

দ্য ওয়াল ব্যুরো: সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বাড়িতে গণেশ পুজোয় গেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুজনের পাশাপাশি দাঁড়িয়ে পুজো করার ছবি ঘিরে কম আলোচনা হয়নি রাজনৈতিক মহলে। বিরোধী নেতাদের বক্তব্য, দু’জন সাংবিধানিক প্রধানের পারিবারিক অনুষ্ঠানে যোগদান কাঙ্খিত নয়। কংগ্রেস থেকে শুরু করে শিবসেনা এই ইস্যুতে সরব হয়েছে। এবার খোদ প্রধানমন্ত্রী মোদী মুখে খুলে কটাক্ষ করেছেন কংগ্রেসকে। তাদের দলের মানসিকতাকে ব্রিটিশদের সঙ্গে তুলনা করেছেন তিনি। 

প্রতি বছরই বাড়িতে ১০ দিনের গণেশ উৎসব পালন করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। এবার তাঁর বাড়িতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুজনকে একসঙ্গে এক ফ্রেমে দেখে শোরগোল পড়েছিল দেশে। কংগ্রেসের তরফে বিচারব্যবস্থার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। কিন্তু নরেন্দ্র মোদীর কথায়, ''আমাদের দুজনকে একসঙ্গে দেখে কংগ্রেসের বাস্তুতন্ত্র নষ্ট হয়েছে। যাদের শুধু দরকার তাদের এখন গণেশ পুজো নিয়েও সমস্যা হচ্ছে।'' 

কংগ্রেসকে বিঁধতে এখানেই থামেননি প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, ''যখন ব্রিটিশরা ছিল তখন তাঁরা দেশের মানুষের মধ্যে ভাগাভাগি করতে চাইত কারণ তাঁরাও গণেশ পুজোকে পছন্দ করত না। আর এখনও ক্ষমতালোভী একটি দল তারাও একই কাজ করছে। আমি গণেশ পুজোয় যোগ দিয়েছি বলে কংগ্রেসের বাস্তুতন্ত্র বিগড়ে গেছে।'' ওড়িশার ভুবনেশ্বরে একটি জমায়েতে ভাষণ দিতে গিয়ে এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর এও বক্তব্য, কংগ্রেস আদতে সমাজের মধ্যে হিংসা ছড়িয়ে দিতে চাইছে। সংস্কৃতি নষ্ট করে নিজেদের ফায়দা তোলার চেষ্টা করছে। 

এর আগে মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরের শিবসেনা রীতিমত সন্দেহ প্রকাশ করে মনে করেছে, রাজ্যের রাজনৈতিক মামলাগুলিকে দীর্ঘায়িত করার উদ্দেশে প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি একান্তে কথা বলেছেন! তবে বিজেপি এই ব্যাপারেও অতীতকে অস্ত্র করেছে। প্রধানমন্ত্রী থাকাকালে নিজের সরকারি বাসভবনে ইফতার পার্টির আয়োজন করেছিলেন মনমোহন সিং। তাঁর অফিস সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি কেজি বালাকৃষ্ণাণকে আমন্ত্রণ জানিয়েছিল। সেই অনুষ্ঠানে মনমোহনের সঙ্গে বালাকৃষ্ণাণের সৌজন্য বিনিময়ের একটি ছবি এক্স হ্যান্ডেলে পোস্ট করে তাঁরা। 


```