Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'বিশেষ কারণে' কি নোটবন্দি সমর্থন চিনা যোগ থাকা পেটিএম-এর? বড় প্রশ্ন তুলল কংগ্রেস

কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেন, এর আগে এই সংস্থাকে জরিমানার মুখে পড়তে হয়েছিল। কিন্তু তারপরও সংস্থার গতিবিধির ওপর কেন্দ্র নজর রাখেনি। 

'বিশেষ কারণে' কি নোটবন্দি সমর্থন চিনা যোগ থাকা পেটিএম-এর? বড় প্রশ্ন তুলল কংগ্রেস

শেষ আপডেট: 1 February 2024 12:05

দ্য ওয়াল ব্যুরো: পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের উপর বুধবার বড় নিষেধাজ্ঞা আরোপ করেছে রিজার্ভ ব্যাঙ্ক। এই সিদ্ধান্তের কথা জানার পরই মোদী সরকারকে নিশানা করেছে কংগ্রেস। তাঁদের দাবি, চিনের সঙ্গে যোগ থাকা সত্ত্বেও বিজেপি সরকার নজরই দেয়নি সংস্থার উপর। মোদী সরকার এক্ষেত্রে সম্পূর্ণ ব্যর্থ। 

বুধবার রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, ২৯ ফেব্রুয়ারির পর পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক ক্রেতাদের থেকে টপ-আপ বাবদ কোনও ডিপোজিট নিতে পারবে না। ওয়ালেট, ফাস্টট্যাগের লিঙ্ক অ্যাকাউন্টও চলবে না। গোটা বিষয় নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে দোষারোপ করে কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেন, এর আগে এই সংস্থাকে জরিমানার মুখে পড়তে হয়েছিল। কিন্তু তারপরও সংস্থার গতিবিধির ওপর কেন্দ্র নজর রাখেনি। 

সোশ্যাল মিডিয়ায় জয়রাম পোস্ট করে দাবি করেছেন, বিগত ১০ বছরে নরেন্দ্র মোদী সরকার ব্যাঙ্ক ব্যবস্থাকে পুরো শেষ করে দিয়েছে। চিনা যোগ আছে এমন এক সংস্থার দিকে কোনও নজরই দেওয়া হয়নি। সেই সংস্থায় ৩১ শতাংশ চিনা মালিকানা এবং ৭০০০ কোটি টাকারও বেশি চিনা বিনিয়োগ রয়েছে। এর আগে বড় জরিমানার সম্মুখীনও হয়েছে পেটিএম। তারপরও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। 

কংগ্রেস নেতা সাধারণ মানুষকে নিয়ে চিন্তিত বলেও উল্লেখ করেছেন। তাঁর কথায়, রিজার্ভ ব্যাঙ্ক যে নির্দেশ দিয়েছে তা সাধারণ মানুষের ওপর বিরাট প্রভাব ফেলবে। তাহলে কি মোদী সরকারের নোট বাতিলের সিদ্ধান্ত পেটিএমের সমর্থন করার পিছনে কোনও আলাদা কারণ আছে? প্রশ্ন তুলেছেন জয়রাম। 

এর আগে গত বছর মার্চ মাসে রিজার্ভ ব্যাঙ্ক এক নির্দেশে জানিয়ে দিয়েছিল যে, পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক নতুন কোনও ক্রেতার খাতা খুলতে পারবে না। তার পরই এই নিষেধাজ্ঞা এল। এর অর্থ হল, পেটিএমের ব্যাঙ্কিং অপারেশনের উপর নিষেধাজ্ঞা জারি করে দিল রিজার্ভ ব্যাঙ্ক। 


```