Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মণিপুর ইস্যুতে অমিত শাহের পদত্যাগ চাইল কংগ্রেস, মোদীকে রাজ্য পরিদর্শনের দাবি

গতবছর ৩ মে থেকে মণিপুরে আগুন জ্বলছে।

মণিপুর ইস্যুতে অমিত শাহের পদত্যাগ চাইল কংগ্রেস, মোদীকে রাজ্য পরিদর্শনের দাবি

নিরীহ মহিলা ও শিশুদের প্রাণরক্ষা করতে পারেননি অমিত শাহ, বলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ।

শেষ আপডেট: 18 November 2024 15:36

দ্য ওয়াল ব্যুরো: মণিপুর ইস্যুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করল কংগ্রেস। সোমবার দেশের প্রধান বিরোধী দল একইসঙ্গে মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের ইস্তফার দাবি তোলে। প্রায় দেড় বছর ধরে চলা উত্তর-পূর্বের এই পাহাড়ি রাজ্যে হিংসা চলতে থাকলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটিবারের জন্যও সেখানে গিয়ে না দাঁড়ানোয় ফের একবার খড়্গহস্ত হয়েছে কংগ্রেস। কংগ্রেসের দাবি, আগামী ২৫ নভেম্বর থেকে শুরু হতে চলা সংসদের শীত অধিবেশনের আগেই মণিপুরে শান্তি ফিরিয়ে আনতে একটি সর্বদল বৈঠক ডাকুন প্রধানমন্ত্রী।

এদিন রাজধানী নয়াদিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে কংগ্রেস সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেন, প্রধানমন্ত্রী মণিপুর ইস্যু মেটানোর দায় সঁপেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। স্বরাষ্ট্রমন্ত্রীর একমাত্র সাফল্য হল রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের পিঠ বাঁচানো। স্বরাষ্ট্রমন্ত্রী মণিপুরের সাধারণ মানুষের জীবন ও সম্পত্তি রক্ষায় ব্যর্থ হয়েছেন। সেখানকার নিরীহ মহিলা ও শিশুদের প্রাণরক্ষা করতে পারেননি অমিত শাহ। ফলে তাঁর উচিত এই ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগ করা।

জয়রাম আরও বলেন, গতবছর ৩ মে থেকে মণিপুরে আগুন জ্বলছে। এরমধ্যে প্রধানমন্ত্রী দেশ-দেশান্তরে ভ্রমণ করে বেড়াচ্ছেন। কিন্তু, একবারও মণিপুরে যাওয়ার সময় বের করতে পারেননি। আমাদের দাবি, সংসদের অধিবেশনের আগেই প্রধানমন্ত্রী রাজ্য পরিদর্শনে যান, সেখানকার রাজনৈতিক দলগুলির সঙ্গে কথা বলুন, আশ্রয় শিবিরে গিয়ে মানুষের কথা জানতে চান।

মণিপুরের রাজ্য কংগ্রেস সভাপতি কে মেঘচন্দ্র সিং বলেন, রাজ্যে এখন কোনও আইনশৃঙ্খলা বলে কিছু নেই। স্বাভাবিক জনজীবন উধাও। নিরীহ মানুষকে অপহরণ করে খুন, বিশেষত নারী ও শিশু খুনের ঘটনা বাড়ছে। খুনের হুমকি দিয়ে তোলা আদায় করছে একশ্রেণির মানুষ। মোদী একবার নির্বাচনী সভায় বলেছিলেন, মণিপুরে শান্তি কায়েম করতে যারা পারবে না, তাদের ক্ষমতায় থাকার অধিকার নেই। আমি তাঁর কাছে জানতে চাই, ডাবল ইঞ্জিন সরকার কি রাজ্যে শান্তি ফেরাতে পেরেছে? 


```