Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

Pahalgam: 'মুখোশ খুলে যাচ্ছে...' রাষ্ট্রসঙ্ঘে পাকিস্তানের কড়া নিন্দা ভারতের

আসিফের বক্তব্যকেই হাতিয়ার করে পহেলগামে জঙ্গি হামলার ঘটনার নিন্দা করতে গিয়ে রাষ্ট্রসংঘের মঞ্চে পাকিস্তানের তুলোধনা করল ভারত।

Pahalgam: 'মুখোশ খুলে যাচ্ছে...' রাষ্ট্রসঙ্ঘে পাকিস্তানের কড়া নিন্দা ভারতের

যোজনা প্যাটেল

শেষ আপডেট: 29 April 2025 09:35

দ্য ওয়াল ব্যুরো: রাষ্ট্রসংঘের (United Nation) পক্ষ থেকে পহেলগাম হামলার কড়া নিন্দা করা হয়েছিল আগেই। যেভাবে জঙ্গিদের হাতে নীরিহ মানুষ প্রাণ হারিয়েছে তার বিরুদ্ধে একজোট হয়েছে গোটা বিশ্ব। এবার রাষ্ট্রসংঘের মঞ্চে সন্ত্রাসবাদ ইস্যু নিয়ে পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের সাম্প্রতিক মন্তব্যের কথা উল্লেখ করে কড়া জবাব ভারতের (India)। 

জম্মু ও কাশ্মীরের পহেলগামে (Pahalgam) পর্যটকদের উপর নৃশংস জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন। দেশজুড়ে এই ঘটনার নিন্দা ও ক্ষোভের আবহে পাকিস্তানের নাগরিকদের ভিসা বাতিল, সিন্ধু জল চুক্তি স্থগিত, এবং আটারি সীমান্ত বন্ধের মতো নানা পদক্ষেপ করেছে কেন্দ্র। আর এবার রাষ্ট্রসঙ্ঘে কড়া নিন্দা ভারতের।

কিছুদিন আগেই পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফের এক সাক্ষাৎকারের ক্লিপ ভাইরাল হয়। যেখানে এক সাক্ষাৎকারে কার্যত স্পষ্টতই তিনি জানান, তাঁর দেশ গত ৩ দশক ধরে সন্ত্রাসে সমর্থন, ফান্ড দেওয়া, জঙ্গিদের প্রশিক্ষণ দিয়ে আসছে। আসিফের সেই বক্তব্যকেই হাতিয়ার করে পহেলগামে জঙ্গি হামলার ঘটনার নিন্দা করতে গিয়ে রাষ্ট্রসংঘের মঞ্চে পাকিস্তানের তুলোধনা করল ভারত।

ভারতের তরফে রাষ্ট্রসংঘে স্থায়ী ডেপুটি প্রতিনিধি যোজনা প্যাটেল বলেন, "খোয়াজার প্রকাশ্য স্বীকারোক্তি কাউকে আর নতুন করে অবাক করে না। তাঁর স্বীকারোক্তিতে পাকিস্তানের মুখোশ খুলে গেছে। এটা পরিষ্কার, বিশ্বব্যাপী সন্ত্রাসবাদে ইন্ধন এবং কাশ্মীরকে অস্থিতিশীল করে তোলার দায় পাকিস্তানের। এরপর আর গোটা বিশ্ব চোখ বন্ধ করে থাকতে পারে না। তাছাড়া ভারতের বিরুদ্ধে পাকিস্তান মিথ্যা ও ভিত্তিহীন প্রচারে মদত দিচ্ছে।"

ভারতের প্রতিনিধি উল্লেখ করেন, "২৬/১১-র ভয়াবহ মুম্বাই হামলার পর পহেলগামে সন্ত্রাসী হামলায় অসামরিক হতাহতের সংখ্যা সবচেয়ে বেশি।"

রাষ্ট্রসংঘের ওই মঞ্চ থেকে গোটা বিশ্ব একযোগে পহেলগাম কাণ্ডের নিন্দা করায় ও ক্ষতিগ্রস্তদের প্রতি সহমর্মিতা প্রকাশ করায়, ধন্যবাদ জানায় ভারত।  


```