Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আদানির বিরুদ্ধে বড় অভিযোগ, কয়লার দ্বিগুণ দাম নিয়ে মানুষকে লুঠ, কাগজ দেখিয়ে দাবি রাহুলের

আদানির বিরুদ্ধে বড় অভিযোগ, কয়লার দ্বিগুণ দাম নিয়ে মানুষকে লুঠ, কাগজ দেখিয়ে দাবি  রাহুলের

শেষ আপডেট: 18 October 2023 11:58

দ্য ওয়াল ব্যুরো: আদানি শিল্প গোষ্ঠীর বিরুদ্ধে বড় অভিযোগ তুলল বিলেতের সংবাদপত্র ফাইনান্সিয়াল টাইমস। ওই সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিদ্যুৎ উৎপাদনের জন্য ইন্দোনেশিয়া থেকে কয়লা আমদানি করেছে আদানি শিল্প গোষ্ঠী। সেই জ্বালানির দাম বাড়িয়ে দেখানো হয়েছে। ফলে ভারতীয় নাগরিকদের থেকে চড়া হারে বিদ্যুৎ মাশুল নেওয়া হয়েছে।  

আদানি শিল্পগোষ্ঠী ফাইনান্সিয়াল টাইমসের ওই প্রতিবেদনের দাবিকে খণ্ডন করেছে। তাদের দাবি, এটা পুরনো অভিযোগ। সেটাই নতুন করে চালানোর চেষ্টা হচ্ছে। 

ফাইন্সিয়াল টাইমসের ওই রিপোর্ট হাতিয়ার করে বুধবার সাংবাদিক বৈঠক করেছেন রাহুল গান্ধী। তাঁর অভিযোগ, কয়লার দাম বাড়িয়ে দেখিয়ে ১২ হাজার কোটি টাকা লুঠ করেছে আদানি গোষ্ঠী। সাধারণ মানুষকে ঠকিয়েছে। আর সে সবই হয়েছে কেন্দ্রে ক্ষমতাসীন মোদী সরকারের প্রশ্রয়ে। 

দেশের সবচেয়ে বড় বেসরকারি কয়লা আমদানি সংস্থা হল আদানি গোষ্ঠী। ফাইন্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গত দু’বছরে তাইওয়ান, দুবাই ও সিঙ্গাপুরের অফশোর কোম্পানির মাধ্যমে আদানি অন্তত ৫ বিলিয়ন ডলার মূল্যের কয়লা আমদানি করেছে। অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৪১ হাজার কোটি টাকার কয়লা আমদানি করেছে। সেই কয়লার দাম বাজার মূল্যের দ্বিগুণ করে দেখানো হয়েছে। 
অর্থাৎ কয়লার দাম যদি বাজারে টন প্রতি ১০ হাজার টাকা হয়, তাহলে তা ২০ হাজার টাকা করে দেখানো হয়েছে। 

এফটির ওই প্রতিবেদন দেখিয়ে রাহুল গান্ধী বুধবার বলেন, আগে আমাদের ধারণা ছিল ২০ হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। এখন বোঝা গেল, সেই টাকার অঙ্কটা অন্তত ১২ হাজার কোটি টাকা বেশি। কয়লার দাম বেশি দেখিয়ে বিদেশের কোম্পানিকে ভারতীয় টাকা পাচার করা হয়েছে। 

রাহুল এদিন আরও বলেন, আমি বিষ্মিত যে এই প্রতিবেদন বিদেশের সংবাদমাধ্যমে প্রকাশিত হচ্ছে। অথচ ভারতে কেউ এক লাইনও লিখছে না। এই প্রবণতা দেশের জন্য মোটেই ভাল নয়।


```