Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মোদীর মন্ত্রীর বিরুদ্ধে আয় গোপনের অভিযোগ পেয়ে তদন্তে কমিশন, মিথ্যা তথ্য দিলে ৬ মাসের জেল

কেন্দ্রের ইলেট্রনিক্স ও তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রী রাজীব চন্দ্রশেখরের দেওয়া সম্পত্তির হিসাব খতিয়ে দেখতে সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস বা সিবিডিটি’কে তদন্তের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। মন্ত্রী রাজীব এবার কেরলের রাজধানী তিরুবনন্তপুরম আসনে লড়াই করছেন। তাঁর প্রধান প্রতিপক্ষ কংগ্রেস নেতা শশী তারুর। 

মোদীর মন্ত্রীর বিরুদ্ধে আয় গোপনের অভিযোগ পেয়ে তদন্তে কমিশন, মিথ্যা তথ্য দিলে ৬ মাসের জেল

কেন্দ্রের ইলেট্রনিক্স ও তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রী রাজীব চন্দ্রশেখর

শেষ আপডেট: 9 April 2024 15:55

দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রের ইলেট্রনিক্স ও তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রী রাজীব চন্দ্রশেখরের দেওয়া সম্পত্তির হিসাব খতিয়ে দেখতে সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস বা সিবিডিটি’কে তদন্তের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। মন্ত্রী রাজীব এবার কেরলের রাজধানী তিরুবনন্তপুরম আসনে লড়াই করছেন। তাঁর প্রধান প্রতিপক্ষ কংগ্রেস নেতা শশী তারুর। 

নির্বাচনে মনোনয়নপত্র পেশের সঙ্গে প্রার্থীর নিজের এবং পরিবারের সদস্যদের সম্পত্তির হিসাব পেশ করতে হয়। রাজীব চন্দ্রশেখর স্থাবর-অস্থাবর মিলিয়ে মোট ২৫ কোটি টাকা সম্পত্তির হিসাব পেশ করেছেন। তাতে তিনি জানিয়েছে, ২০২১-’২২ আর্থিক বছরে তাঁর করযোগ্য আয়ের পরিমাণ ছিল মাত্র ৬৮০ টাকা। ওয়াকিবহাল মহলের খবর, কোনও কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে সম্পত্তি নিয়ে এই জাতীয় অভিযোগ এবং তদন্তের নির্দেশের নজির নেই। 

মনোনয়নপত্রের সঙ্গে মন্ত্রীর হলফনামা আকারে পেশ করা আর্থিক খতিয়ান নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করে কংগ্রেস। হাত শিবিরের বক্তব্য, মন্ত্রী মিথ্যা তথ্য দিয়েছেন। তিনি আয় ও সম্পত্তি গোপন করেছেন। কংগ্রেসের সোমবার দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে অর্থমন্ত্রকের অধীনে থাকা সিবিডিটি-কে তদন্তের নির্দেশ দিয়েছে কমিশন।

জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী নির্বাচনে প্রার্থীরা কোনও ধরনের িমথ্যা তথ্য দিতে পারবেন না। নির্বাচনী আইনে মিথ্যা তথ্য প্রদানের জন্য কমপক্ষে ছয়মাস কারাবাস হতে পারে।


```