Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিগ-বস ১৭ জয়ী মুনাওয়ার ফারুকি আটক, মুম্বইয়ের হুক্কা বারে হানা দিয়ে আরও ১৪ জনকে ধরল পুলিশ

২০২১ সালে প্রায় এক মাস ইনদওর সেন্ট্রাল জেলে কাটিয়েছেন মুনাওয়ার ফারুকি।

বিগ-বস ১৭ জয়ী মুনাওয়ার ফারুকি আটক, মুম্বইয়ের হুক্কা বারে হানা দিয়ে আরও ১৪ জনকে ধরল পুলিশ

শেষ আপডেট: 27 March 2024 10:14

দ্য ওয়াল ব্যুরো: বিতর্ক সবসময়ের সঙ্গী মুনাওয়ার ফারুকির। হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগে আগেও জেল খেটেছেন। এবারে হুক্কা বারে গিয়ে বিপদে পড়লেন বিগ বস ১৭-র বিজয়ী। মুম্বই পুলিশের হাতে আটক হলেন মুনাওয়ার। এমনিও বিগত কয়েক মাস ধরে বিজ বস তারকাদের শনির দশাই চলছে বলা যায়। সাপের বিষ পাচার করতে গিয়ে বিগ বস ওটিটি ২-এর বিজেতা এলভিশ যাদব পুলিশের হাতে ধরা পড়েছিলেন কিছুদিন আগেই। এবার মুনাওয়ার ফারুকি-সহ ১৪ জনকে আটক করেছে পুলিশ।

হুক্কা বার এমনিতেও নিষিদ্ধ হয়েছে বেশ কিছু রাজ্যে। মুম্বই পুলিশ জানাচ্ছে, মুম্বইয়ের ফোর্ট এলাকার বোরা বাজারের কাছে একটি হুক্কা বার বেআইনিভাবে চলছিল। রাত বাড়লেই সেখানে মজলিশ বসাত কমবয়সিরা। অনেক তারকাও চুপিচুপি সেই হুক্কা বারে যান বলে খবর। মঙ্গলবার গভীর রাতে সেখানে হানা দেয় পুলিশ। হাতেনাতে ধরা পড়েন মুনাওয়ার ফারুকি-সহ ১৪ জন। পুলিশ জানাচ্ছে, হার্বাল হুক্কার নাম করে মাদক মেশানো হুক্কা দেদার বিক্রি হত সেখানে। মাদকের টানেই রাত বাড়লে ভিড় বাড়তে হুক্কা বারে।

মুম্বই পুলিশের সোশ্যাল সার্ভিস ব্রাঞ্চ এই অভিযান চালিয়েছিল বলে জানা গিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ অফিসার জানিয়েছেন, হাজার হাজার টাকার মাদক মেশানো হুক্কা বাজেয়াপ্ত হয়েছে। ফারুকি ও তার কয়েকজন বন্ধুবান্ধবও সেখানে হুক্কা টানছিলেন বলে অভিযোগ। সকলেই মাদক মেশানো হুক্কা টানছিলেন বলে জানিয়েছে মুম্বই পুলিশ।

সিগারেট অ্যান্ড আদার টোব্যাকো প্রোডাক্টস অ্যাক্টের অধীনে ফারুকি ও অন্যান্যদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। ওই হুক্কা বারের মালিকের নামে মামলা রুজু করেছে পুলিশ। তবে আটক করে মুনাওয়ার-সহ বাকিদের জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

২০২১ সালে প্রায় এক মাস ইনদওর সেন্ট্রাল জেলে কাটিয়েছেন মুনাওয়ার। এক কমেডি শো-তে হিন্দু দেবী-দেবতাদের নিয়ে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ ছিল মুনাওয়ারের বিরুদ্ধে। একমাস পর জামিনে ছাড়া পান তিনি। 


```