Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

হাসব না কাঁদব! আমি কলকাতার অন্ধ গলি থেকে উঠে আসা একটা ছেলে: মিঠুন

শুভেচ্ছা-অভিনন্দন মোদীর

হাসব না কাঁদব! আমি কলকাতার অন্ধ গলি থেকে উঠে আসা একটা ছেলে: মিঠুন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন সকালেই মিঠুন চক্রবর্তীকে অভিনন্দন জানান।

শেষ আপডেট: 30 September 2024 12:42

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন মিঠুন চক্রবর্তী। সেই আনন্দের সংবাদ পেয়ে চার দশক ধরে মুম্বই ও বাংলা সিনেমায় দাপিয়ে বেড়ানো অভিনেতা মিঠুন চক্রবর্তী সোমবার একটি সংবাদ সংস্থাকে বলেন, না ম্যায় হাস সাকতা হুঁ, না খুশি মে রো সাকতা হুঁ। আজ বলার মতো কোনও ভাষা আমার নেই। আমার কেমন অনুভূতি হচ্ছে, তা বুঝতে পারছি না।

বাংলার প্রথম 'দাদা' মিঠুন আরও বলেন, আমি উত্তর কলকাতার তস্য গলি থেকে উঠে এসেছি। কলকাতার একটি গলির ছেলে এরকম সম্মান পাচ্ছে...আমি স্বপ্নেও কোনওদিন তা ভাবিনি। আমি খুব খুশি। এই সম্মান আমি আমার পরিবার ও সব ভক্তকে উৎসর্গ করছি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন সকালেই মিঠুন চক্রবর্তীকে অভিনন্দন জানান। এক এক্সবার্তায় মোদী লিখেছেন, শ্রীমিঠুন চক্রবর্তীজি-কে সাম্মানিক দাদাসাহেব ফালকে পুরস্কার দেওয়ার কথা শুনে আমি অভিভূত বোধ করছি। ভারতীয় সিনেমা জগতে তাঁর অসামান্য অবদানের স্বীকৃতি দেওয়া হল অভিনেতাকে। উনি সাংস্কৃতিক জগতের একজন আদর্শ পুরুষ। কয়েক প্রজন্মের সিনেমা ভক্তদের ভালোবাসা জয় করেছেন। যে কোনও ধরনের চরিত্রে অভিনয় করে তিনি সকলের তারিফ কুড়িয়েছেন। তাঁকে আমি অভিনন্দন এবং শুভকামনা জানাই।

মিঠুন-পুত্র নমাষী চক্রবর্তী বাবার এই কৃতিত্বে খুশি প্রকাশ করেন। একটি সংবাদ মাধ্যমকে বলেন, আমি আজ বাবার জন্য গর্ববোধ করছি। আমার বাবা নিজেকে নিজে তৈরি করা একজন সুপারস্টার। এখানেই তিনি মহান। লক্ষ লক্ষ ভক্তকে তাঁর কাজ অনুপ্রেরণা জুগিয়েছে।

মিঠুন চক্রবর্তীকে দেওয়া হবে দাদাসাহেব ফালকে সম্মান। সোমবার কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এক এক্সবার্তায় এই গৌরবময় সম্মান ঘোষণা করেন। তার পর থেকেই শুভেচ্ছা ও অভিনন্দনে ভেসে যাচ্ছেন অভিনেতা। আগামী ৮ অক্টোবর ৭০-তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে ভারতীয় সিনেমা জগতের সর্বোচ্চ সম্মানে ভূষিত হবেন ৭৪ বর্ষীয় মিঠুন চক্রবর্তী।

অশ্বিনী বৈষ্ণব এক্সে লিখেছেন, চলচ্চিত্র জগতে মিঠুনদার অবিস্মরণীয় অভিনয় তাঁর পরবর্তী প্রজন্মের জন্য এক বিশেষ অনুপ্রেরণা। কিংবদন্তি এই অভিনেতাকে নির্বাচকমণ্ডলী দাদাসাহেব ফালকে পুরস্কারের জন্য নির্বাচন করা গর্বিত বোধ করছি। ভারতীয় সিনেমায় অসামান্য কৃতিত্বের জন্য তাঁকে এই পুরস্কারে ভূষিত করা হচ্ছে।

উল্লেখ্য, এই বছরেই গোড়ার দিকে মিঠুনকে পদ্মভূষণ সম্মান দেওয়া হয়েছিল। যা নিয়ে বাংলা সহ ভারতীয় চলচ্চিত্র জগতে যথেষ্ট চর্চা হয়েছিল। মিঠুন চক্রবর্তী সিনেমা জগতে পা রাখেন বিশিষ্ট পরিচালক মৃণাল সেনের ক্যামেরা সামনে। ১৯৭৬ সালে জাতীয় পুরস্কার বিজয়ী সিনেমা 'মৃগয়া'য় প্রথম অভিনয়ের স্বাক্ষর রাখেন বাংলার প্রথম 'দাদা'।

মমতাশঙ্করের বিপরীতে অভিনয় করে ওই ছবিতে প্রথম শ্রেষ্ঠ অভিনেতার সম্মান ছিনিয়ে নেন তিনি। প্রায় বছর চারেক মুম্বই সিনেপাড়ায় লড়াই করার পর ১৯৮০ সালে তৎকালীন অভিনেত্রী রঞ্জিতার বিপরীতে একটি গোয়েন্দা চলচ্চিত্র সুরক্ষায় অভিনয় করে তাঁর প্রথম ছবি হিট করে। তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি মিঠুনকে। ডিস্কো ড্যান্সার, ডান্স ডান্স, প্যার ঝুকতা নেহি, কসম পয়দা করনেবালে কি, কমান্ডো সহ অসংখ্য বাংলা ছবিতেও অভিনয় করেছেন মিঠুন।


```