Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মাস তিনেক পর আবার একই ঘটনা, তরুণীর ছবি তোলায় আপত্তি জানানোয় পুরীর সমুদ্রের কাছে গণধর্ষণ

গত ১৫ জুন গঞ্জামের গোপালপুর সমুদ্রসৈকতে একই রকম একটি ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। 

মাস তিনেক পর আবার একই ঘটনা, তরুণীর ছবি তোলায় আপত্তি জানানোয় পুরীর সমুদ্রের কাছে গণধর্ষণ

প্রতীকী ছবি

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 16 September 2025 10:40

দ্য ওয়াল ব্যুরো: পুরীর সমুদ্রসৈকত (Puri Beach Rape) সংলগ্ন এলাকায় ১৯ বছরের এক কলেজ ছাত্রীকে (College Student) গণধর্ষণের (Gang Rape) অভিযোগ উঠল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে শনিবার, তবে আঘাতের ধাক্কা কাটিয়ে উঠতে না পারায় তরুণী অভিযোগ দায়ের করেন সোমবার সন্ধ্যায়। ইতিমধ্যেই তিন অভিযুক্তকে গ্রেফতার (Arrest) করা হয়েছে। বাকিদের খোঁজে চলছে তল্লাশি।

পুলিশ জানিয়েছে, শনিবার দুপুরে ওই ছাত্রী তাঁর এক পুরুষ সঙ্গীর সঙ্গে ব্রহ্মগিরি থানার অন্তর্গত বলিহারচণ্ডী মন্দিরের কাছাকাছি এলাকায় গিয়েছিলেন। সেখানে কিছু স্থানীয় যুবক তাঁদের গোপনে ছবি ও ভিডিও তোলে এবং পরে সেই ছবি দেখিয়ে টাকার জন্য চাপ সৃষ্টি করে।

পুরী জেলার পুলিশ সুপার প্রতীক সিংহের কথায়, ‘‘অভিযোগকারিণী এফআইআরে উল্লেখ করেছেন, টাকা না দেওয়ায় যুবকদের মধ্যে দু’জন তাঁকে ধর্ষণ করে।’’ অন্য অভিযুক্তরা সেই সময় তরুণীর সঙ্গীর হাত বেঁধে রাখে।

ধর্ষণের ঘটনার পরে মানসিক আঘাত কাটিয়ে উঠতেই দেরি হয় অভিযোগ দায়ের করতে। পরে থানায় গিয়ে লিখিত অভিযোগ জানান ওই ছাত্রী। তাঁকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে এবং মেডিক্যাল পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে জানান পুলিশ সুপার।

প্রসঙ্গত, গত ১৫ জুন গঞ্জামের গোপালপুর সমুদ্রসৈকতে একই রকম একটি ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। সেখানেও এক তরুণীকে গণধর্ষণ করা হয় এবং মোট ১০ জনকে গ্রেফতার করা হয়েছিল।

সেই সময় এক নির্জন স্থানে বসে বন্ধুর সঙ্গে গল্প করছিলেন নির্যাতিতা। তখনই তাঁদের উপর চড়াও হয়েছিল একদল যুবক। তরুণীর বন্ধুকে মারধর করে হাত-পা বেঁধে ফেলে রাখা হয়েছিল। তারপরে তরুণীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয়েছিল বলে অভিযোগ ওঠে। সেই একই ঘটনার পুনরাবৃত্তি পুরীতে। স্বাভাবিকভাবেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে সৈকতশহরে।


```