Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘তাহলে আমার তত্ত্ব ভুল ছিল না!’ বৈভবের বিরল ব্যর্থতা দেখে ইঙ্গিতপূর্ণ মন্তব্য ইরফানের I PAC: ৫০ কোটির বেআইনি লেনদেন, আই প্যাক ডিরেক্টর ভিনেশের বিরুদ্ধে ৬ বিস্ফোরক অভিযোগ ইডিরWest Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত

শিমলা-মানালি যেন বড়বাজার, বরফ পড়ে যানজট, কাশ্মীর, হিমাচলে তুষারপাত দেখতে পর্যটকদের ঢল

পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় সহ দেশের উত্তরভাগে প্রবল শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করেছে মৌসম ভবন

শিমলা-মানালি যেন বড়বাজার, বরফ পড়ে যানজট, কাশ্মীর, হিমাচলে তুষারপাত দেখতে পর্যটকদের ঢল

কাশ্মীরে শুরু হয়েছে ৪০ দিনের চিল্লাই কালন

শেষ আপডেট: 24 December 2024 11:52

দ্য ওয়াল ব্যুরো: উত্তর ভারত জুড়ে প্রবল হাড়কাঁপুনি শৈত্যপ্রবাহ ও তুষারপাতে ক্রিসমাস ও ইংরেজি নববর্ষের মুখে আনন্দে উদ্বেল পর্যটকরা। দেশের আবহাওয়া দফতর হিমাচল প্রদেশ এবং জম্মু-কাশ্মীরে বরফ ঠান্ডা বাতাসের সতর্কতা জারি করেছে। একইসঙ্গে লাদাখ, কাশ্মীর ও হিমাচলের উত্তরাংশে প্রবল তুষারপাতের পূর্বাভাস দিয়েছে। এছাড়াও পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় সহ দেশের উত্তরভাগে প্রবল শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করেছে মৌসম ভবন।

গত শনিবার থেকেই কাশ্মীরে শুরু হয়েছে ৪০ দিনের চিল্লাই কালন অর্থাৎ সবথেকে প্রবল শীতকাল। শ্রীনগরে সোমবার রাতে তাপমাত্রা নেমেছিল তাপাঙ্কের ৬.৬ ডিগ্রি সেলসিয়াসের নীচে। পর্যটকদের অন্যতম প্রিয় পহলগাঁও এবং গুলমার্গে তাপমাত্রা ছিল যথাক্রমে মাইনাস ৭.৮ ও মাইনাস ১.৯ ডিগ্রি। দক্ষিণ কাশ্মীরের শোপিয়ানে তাপমাত্রা নামে মাইনাস ৮.৮ ডিগ্রি, যা উপত্যকার সর্বনিম্ন। অনন্তনাগ ও পুলওয়ামায় মাইনাস ৮.৩ ও কুলগাঁওয়ে মাইনাস ৬.৭ ডিগ্রি তাপমাত্রা নেমেছিল।

কাশ্মীরের টংমার্গে একটি জলের পাইপ ফেটে বেরিয়ে আসা জলের তোড় জমে বরফ হয়ে গিয়েছে।

অন্যদিকে, উত্তরাখণ্ডেও বহু জায়গা জমে বরফ হয়ে গিয়েছে। মন্দির শহর কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী ও গাড়োয়ালের হেমকুণ্ড সাহিবে নতুন করে তুষারপাত হয়েছে। পর্যটকদের মনে আনন্দ জোগাতে ধনৌলটি, মুসৌরি এবং চক্রতাও ঘন বরফের চাদরে ঢেকে গিয়েছে। এদিকে, হিমাচল প্রদেশের পাহাড়ের রানি শিমলায় সোমবার রাতে ফের তুষারপাত হয়েছে। পর্যটক কেন্দ্র কুফরি এবং নারকান্ডাতেও প্রচুর বরফ পড়ে। শিমলায় ৮ সেমি পুরু বরফ পড়ে রয়েছে।

মানালিতে বরফ পড়ে রাস্তা আটকে যাওয়ায় সোলাং এবং অটল টানেলের মাঝে প্রায় হাজারখানেক গাড়ি যানজটে আটকে পড়ে।

হিমাচল প্রদেশের অন্যতম পর্যটনস্থল মানালিতে বরফ পড়ে রাস্তা আটকে যাওয়ায় সোলাং এবং অটল টানেলের মাঝে প্রায় হাজারখানেক গাড়ি যানজটে আটকে পড়ে। তার ফলে দীর্ঘ লাইন পড়ে যায় গাড়ির। বেশ কয়েক ঘণ্টা প্রবল ঠান্ডার মধ্যে আটকে পড়ে থাকেন পর্যটকরা। পুলিশ ও স্থানীয় প্রশাসন মিলে উদ্ধারকাজ চালিয়ে এ পর্যন্ত প্রায় ৭০০ জনের বেশি পর্যটককে উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দিয়েছে।

স্থানীয় হোটেল মালিক ও পর্যটনের উপর নির্ভরশীল মানুষও বরফ পড়ায় খুব খুশি। হোটেল মালিকদের অনুমান, শিমলা, মানালি, কুফরি, রোটাং পাস, শ্রীনগর, গুলমার্গ, সোনেমার্গ, পহলগাঁওয়ে এইভাবে তুষারপাত হতে থাকলে আরও পর্যটকের ঢল নামবে। এমনিতেই বছর শেষের ছুটি কাটাতে এবং তুষারপাত দেখতে হাজার হাজার পর্যটক এখন উত্তর ভারতমুখী। এই অবস্থা চলতে থাকলে আগামী মাসখানেক ধরে অবিরাম পর্যটক আসতে থাকবেন।


```