Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পেটের মধ্যে বাসা বেঁধেছিল আরশোলা! চিকিৎসকদের ‘ম্যাজিকে’ প্রাণ বাঁচল দিল্লির যুবকের

দিন কয়েক আগেই বাইরের খাবার কিনে খেয়েছিল সে। তারপরই পেটে ব্যথা ও বমি শুরু হয়।

পেটের মধ্যে বাসা বেঁধেছিল আরশোলা! চিকিৎসকদের ‘ম্যাজিকে’ প্রাণ বাঁচল দিল্লির যুবকের

প্রতীকী চিত্র

শেষ আপডেট: 13 October 2024 19:56

দ্য ওয়াল ব্যুরো: বাইরের খাবার প্রায় খেতেন। কিন্তু আচমকা পেটে যে এক আরশোলা বাসা বেঁধেছে তা ঘুণাক্ষরেও টের পায়নি এক যুবক। সমস্যা শুরু হয় আচমকা পেটে ব্যাথা শুরু হওয়ায়। দিল্লির এক বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা খুব সহজেই তিন সেন্টিমিটারের আরশোলাকে বের করে যুবককে সুস্থ করে তুলেছেন।

সূত্রের খবর, দিন কয়েক আগেই বাইরের খাবার কিনে খেয়েছিল সে। তারপরই পেটে ব্যথা ও বমি শুরু হয়। কোনও খাবারই হজম করতে পারছিল না। এভাবে তিনদিন থাকার পর ব্যাথা সহ্য করতে না পেরে দিল্লির বসন্তকুঞ্জের এক বেসরকারি হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়। 

বিষয়টি খতিয়ে দেখতেই চোখ কপালে ওঠে চিকিৎসকদের। এন্ডোস্কপি-সহ কয়েকটি পরীক্ষা করে চিকিৎসকরা বুঝতে পারেন যুবকের শরীরে একটি জ্যান্ত আরশোলার উপস্থিতি রয়েছে। মূলত বাইরের খাবার থেকেই এমন পরিণতি। তবে বিষয়টিতে একেবারেই ঘাবড়ে না গিয়ে মাত্র ১০ মিনিটে ম্যাজিকের মতো পেট থেকে বেরিয়ে আসে আরশোলা। 

এক চিকিৎসক জানিয়েছেন, পরীক্ষার পরই আরশোলা বেঁচে আছে বুঝতে পারি। এরপর দু’দিক দিয়ে বিশেষ এনডোস্কপি করা হয়। একদিক দিয়ে জল আর অন্যদিক থেকে হাওয়া দেওয়ায় সেটি বাইরে বেরিয়ে আসে। সোশ্যাল মিডিয়ায় খবর ছড়িয়ে পড়তেই চিকিৎসকদের প্রশংসা করেছেন নেটিজেনরা।

হাসপাতালের তরফে জানানো হয়েছে, যুবককে ঠিক সময় হাসপাতালে নিয়ে না আসলে বড় বিপদ হতে পারত। এমনকি তাঁর প্রাণও যেতে পারত। খাবার খেতে গিয়ে কখন আরশোলা পেটে চলে গিয়েছে তা টের পাননি যুবক। তাতেই এত বড় কাণ্ড।


```