Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'মৃত্যুর পর কী হয়.. ' গুগলে সার্চ করে গুলিতে নিজেকে ঝাঁঝরা করলেন কিশোর

পুলিশ ঘর থেকে একটি ৩১৫ বোর দেশি পিস্তল উদ্ধার করেছে। কোথা থেকে পড়ুয়া ওই পিস্তল পেলেন, সেটাই ভাবাচ্ছে তাঁদের।

'মৃত্যুর পর কী হয়.. ' গুগলে সার্চ করে গুলিতে নিজেকে ঝাঁঝরা করলেন কিশোর

ছবিটি প্রতীকি

শেষ আপডেট: 13 January 2025 22:20

দ্য ওয়াল ব্যুরো: পড়াশোনায় মন নেই। সারাদিন বাইকে করে ঘুরে বেড়াতেন বন্ধুদের সঙ্গে। বাইক কেড়ে নিতেই রাগে নিজেকে শেষ করে দিলেন উত্তরপ্রদেশের মিরাটের ক্লাস নাইনের পড়ুয়া। মৃত্যুর আগে গুগল করে নেন তিনি। 

বাবা মারা গেছেন গত বছর। বাড়িতে মা ও দাদার সঙ্গে থাকতেন ওই ছাত্র। পড়াশোনা করতেন না বললেই চলে। যা নিয়ে বেশ চিন্তাতেই ছিলেন তাঁর মা ও দাদা। রয়্যাল এনফিল্ডটাই যত নষ্টের গোড়া। এমন ভেবে রয়্যাল এনফিল্ড বেচে দেওয়ার সিদ্ধান্ত নেন। 

বেচে দিতেই রেগে যান পড়ুয়া। জীবন শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেন। শনিবার, তাঁকে বাড়িতে একা রেখে যখন তাঁর দাদা মিরাট মেডিক্যাল কলেজ থেকে মাকে নিতে গেছিলেন। তখনই নিজেকে গুলি করে আত্মঘাতী হন পড়ুয়া। ততক্ষণে বাড়ির কাছাকাছি চলে এসেছেন তাঁরা। বাইরে থেকে গুলির আওয়াজ শুনতে পান। 

জানলা দিয়ে দেখেন, রক্তে ভেসে যাচ্ছে মেঝে। লুটিয়ে পড়ে রয়েছেন ওই পড়ুয়া। উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় পুলিশে কোনও মামলা দায়ের হয়নি। 

মৃতের মা মিরাট মেডিক্যালের নার্স ও দাদা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন। তাঁরা জানাচ্ছেন, সামান্য এই ঘটনার জন্য এত বড় সিদ্ধান্ত নিতে পারেন তাঁদের ছেলে, যা ঘুণাক্ষরেও টের পাননি। তবে, পুলিশ জানায়, আত্মহত্যার আগে তিনি গুগলে গিয়ে একটি জিনিস সার্চ করেন। মৃত্যুর পর কী হতে পারে, এমন প্রশ্ন লেখেন।

পুলিশ ঘর থেকে একটি ৩১৫ বোর দেশি পিস্তল উদ্ধার করেছে। কোথা থেকে পড়ুয়া ওই পিস্তল পেলেন, সেটাই ভাবাচ্ছে তাঁদের। পরিবারের দুই সদস্যকে জিজ্ঞাসাবাদ করছেন তাঁরা। 


```