Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মধ্যপ্রদেশে সহপাঠীকে ১০৮ বার কম্পাসের খোঁচায় রক্তাক্ত করল চতুর্থ শ্রেণির ছাত্ররা!

ওই ছাত্রের শরীর ক্ষতবিক্ষত হয়ে যায়। স্কুল থেকে বাড়ি ফিরে বাবা মাকে সব কথা খুলে বলে ওই পড়ুয়া।

মধ্যপ্রদেশে সহপাঠীকে ১০৮ বার কম্পাসের খোঁচায় রক্তাক্ত করল চতুর্থ শ্রেণির ছাত্ররা!

শেষ আপডেট: 27 November 2023 19:27

দ্য ওয়াল ব্যুরো: স্কুলে নিজেদের মধ্যে ঝগড়া। তার জেরেই চতুর্থ শ্রেণির এক ছাত্রকে জ্যামিতি বাক্স থেকে কম্পাস বের করে তা দিয়ে ১০৮ বার কোপাল সহপাঠীরা! 

ঘটনাটি মধ্যপ্রদেশের ইন্দোরের একটি বেসরকারি স্কুলের। নিগৃহীত ছাত্রের বাবা অভিযোগ জানিয়েছেন, গত ২৪ নভেম্বর দুপুর ২টো নাগাদ তাঁর ছেলের উপর কাঁটা কম্পাস নিয়ে হামলা চালায় কয়েকজন পড়ুয়া। অন্তত ১০৮ বার কম্পাস দিয়ে কোপানো হয় তাকে। তার জেরে ওই ছাত্রের শরীর ক্ষতবিক্ষত হয়ে যায়। স্কুল থেকে বাড়ি ফিরে বাবা মাকে সব কথা খুলে বলে ওই পড়ুয়া। তারপরেই এরোড্রোম থানায় অভিযোগ দায়ের করেন নিগৃহীত ছাত্রের বাবা। 

এই ঘটনায় স্কুল কর্তৃপক্ষের গাফিলতিকেই দায়ী করেছেন তিনি। বারবার চাওয়ার পরেও স্কুলের তরফে সেদিনের সিসিটিভি ফুটেজ দেখানো হয়নি বলে জানিয়েছেন তিনি। পুলিশ জানিয়েছে, এই ঘটনার পরেই ওই ছাত্রের শারীরিক পরীক্ষা করানো হয়। তদন্তকারীরা জানিয়েছেন, যেহেতু অভিযুক্ত পড়ুয়াদের প্রত্যেকের বয়স ১০ বছরের কম, তাই খুব সাবধানে এবং আইন মেনে পদক্ষেপ করা হচ্ছে এই ঘটনায়। 

এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই শিশু কল্যাণ কমিটি (সিডব্লিউসি) পুলিশের কাছ থেকে রিপোর্ট তলব করেছে। কমিটির চেয়ারপার্সন পল্লবী পোরওয়াল জানিয়েছেন, ২৪ নভেম্বর এয়ারড্রোম থানা এলাকার একটি বেসরকারি স্কুলে মারামারির সময় ছাত্রটিকে তার সহপাঠীরা জ্যামিতি কম্পাস দিয়ে ১০৮ বার আক্রমণ করেছিল। "ঘটনাটি মর্মান্তিক। এত অল্প বয়সের শিশুদের এমন সহিংস আচরণের কারণ জানতে আমরা পুলিশের কাছে তদন্ত রিপোর্ট চেয়েছি," জানিয়েছেন পল্লবী। 


```