Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

জাল নথি দিয়ে 'প্রতিবন্ধী' সাজার চেষ্টার অভিযোগ! ট্রেনি আইএএস অফিসার পূজা চর্চার কেন্দ্রে

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনে পূজা যে যে সার্টিফিকেট জমা দিয়েছেন তার সবকটিই ভুয়ো বলে অভিযোগ উঠেছে।

জাল নথি দিয়ে 'প্রতিবন্ধী' সাজার চেষ্টার অভিযোগ! ট্রেনি আইএএস অফিসার পূজা চর্চার কেন্দ্রে

পূজা খেদকার

শেষ আপডেট: 10 July 2024 19:44

দ্য ওয়াল ব্যুরো: ক্ষমতার অপব্যবহার করার অভিযোগে ট্রেনি আইএএস অফিসার পূজা খেদকারকে বদলি করে দেওয়া হয়েছে। কিন্তু তাঁর বিরুদ্ধে এটাই একমাত্র অভিযোগ নয়। দাবি করা হয়েছে, তিনি আইএএস অফিসার হওয়ার জন্য 'প্রতিবন্ধী' হওয়ার নাটক করেছেন! আংশিকভাবে দৃষ্টিহীন ক্যাটেগরি এবং অন্যান্য অনগ্রসর ক্যাটেগরির আওতায় ভুয়ো সার্টিফিকেট জমা দিয়েছেন। এই ঘটনায় এখন তোলপাড় দেশে। 

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনে পূজা যে যে সার্টিফিকেট জমা দিয়েছেন তার সবকটিই ভুয়ো বলে অভিযোগ উঠেছে। তিনি নিজেকে আংশিক দৃষ্টিশক্তিহীন এবং মানসিকভাবে অসুস্থ বলে দাবি করেছিলেন। এইসব তথ্যের ভিত্তিতে পরীক্ষার্থীরা ইউপিএসসি-র তরফে বিশেষ সুবিধা পান। তাই পরীক্ষায় কম নম্বর পাওয়ার পরও পূজা ইউপিএসসি পরীক্ষায় ৮২১ র‍্যাঙ্ক করেছিলেন। যদিও পরীক্ষায় পাশ করার পর যখন তাঁকে মেডিক্যালেও পাশ করতে হত, সেই সময়ে তিনি কোনও মেডিক্যাল টেস্ট দিতে যাননি বলে অভিযোগ।

পূজাকে অন্তত ৬ বার মেডিক্যালের জন্য ডাকা হয়েছিল। কিন্তু প্রতিবারই তিনি নানা অজুহাতে সেই টেস্ট দিতে যাননি। ২০২২ সালে একাধিকবার তিনি মেডিক্যাল পরীক্ষা এড়িয়ে গেছিলেন। দিল্লির এইমস থেকে তাঁকে ডাকা হলেও তিনি নিজেকে করোনা পজিটিভ দাবি করে সেই পরীক্ষা এড়ান।

পরবর্তী সময়ে বাইরের একটি সেন্টার থেকে এমআরআই রিপোর্ট ইউপিএসসি-তে জমা দিয়েছিলেন তিনি। কিন্তু তা নাকচ করে দেওয়া হয়। কিন্তু অভিযোগ, পরিবারের রাজনৈতিক যোগাযোগের সুবিধা নিয়ে সেই রিপোর্ট পাশ করিয়ে নিয়েছিলেন পূজা। এরপর ট্রেনি আইএএস অফিসার হিসেবে কাজ শুরু করেন। তবে হালে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। 

শুরুতে মহারাষ্ট্রের পুণেতে অ্যাসিসট্যান্ট কালেক্টর হিসেবে কর্মরত ছিলেন তিনি। তবে পূজার বিরুদ্ধে অভিযোগ, ট্রেনি অফিসারদের যে সুযোগ-সুবিধা পাওয়ার কথা নয়, সেগুলি নিচ্ছিলেন তিনি। তাছাড়া নিয়ম বহির্ভূতভাবে গাড়িতে লালবাতি এবং মহারাষ্ট্র সরকারের বোর্ডও লাগিয়ে ঘুরতেন পূজা। এমনকী অ্যাডিশনাল কালেক্টর না থাকার সুযোগে তাঁর ঘরে ঢুকে চেয়ার ব্যবহার করার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। পাশাপাশি নিজস্ব লেটারহেড, আলাদা গাড়ি, ভিআইপি নম্বরেরও দাবি ছিল তাঁর। বর্তমানে পূজাকে ওয়াশিম জেলার অ্যাসিসট্যান্ট কালেক্টর করে বদলি করে দেওয়া হয়েছে। 


```