Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

CJI: সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি বিআর গভাই

বর্তমান প্রধান বিচারপতির অবসরের পরের দিনই তিনি ওই পদের দায়িত্বভার গ্রহণ করবেন।

CJI: সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি বিআর গভাই

বাম দিকে বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, ডানদিকে পরবর্তী প্রধান বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গভাই।

শেষ আপডেট: 16 April 2025 15:14

দ্য ওয়াল ব্যুরো: এক মাসও বাকি নেই, আগামী ১৩ মে সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতির (Chief Justice) পদ থেকে অবসর নিতে চলেছেন বিচারপতি সঞ্জীব খান্না। ফলে তাঁর পদে কে বসবেন তা নিয়ে কৌতূহল ছিল সব মহলে।

বুধবার সুপ্রিমকোর্ট (Supreme Court) সূত্রে পরবর্তী প্রধান বিচারপতির নাম জানা গেল। পরবর্তী প্রধান বিচারপতি হচ্ছেন বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গভাই (BR Gavai)। বর্তমান প্রধান বিচারপতির অবসরের পরের দিনই তিনি ওই পদের দায়িত্বভার গ্রহণ করবেন।

এই নিয়ে দ্বিতীয় দলিত প্রধান বিচারপতি পেতে চলেছে সুপ্রিম কোর্ট। এর আগে ২০০৭ সালে দেশের প্রথম দলিত প্রধান বিচারপতি হিসেবে ওই পদে বসেছিলেন কেজি বালাকৃষ্ণণ।

সুপ্রিম কোর্ট সূত্রের খবর, আইনমন্ত্রকে বিচারপতি বিআর গভাইয়ের নাম সুপারিশ করেছিলেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। তবে মাত্র ৬ মাসের জন্য তিনি ওই পদে বসবেন। তারপরই তাঁর অবসর।


```