Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

EC নিয়োগের মামলা থেকে নিজেকে সরিয়ে নিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না

এই আবেদনগুলির শুনানি আগামী বছর ৬ জানুয়ারি থেকে শুরু হতে চলা সপ্তাহে নয়া বেঞ্চে হবে।

EC নিয়োগের মামলা থেকে নিজেকে সরিয়ে নিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না।

শেষ আপডেট: 3 December 2024 18:06

দ্য ওয়াল ব্যুরো: মুখ্য নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার পদে নিয়োগের চলতি আইনকে চ্যালেঞ্জ জানিয়ে আনা গুচ্ছ আবেদনের শুনানি থেকে নিজেকে সরিয়ে নিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। অতএব, এই আবেদনগুলির শুনানি আগামী বছর ৬ জানুয়ারি থেকে শুরু হতে চলা সপ্তাহে নয়া বেঞ্চে হবে। সুপ্রিম কোর্টের বিচারপতি থাকাকালীন তাঁকে নিয়ে গঠিত দুই সদস্যের বেঞ্চে এই মামলার শুনানি শুরু হয়েছিল ২০২৩ সালের মার্চে।

মামলা থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার বিষয়ে তিনি প্রধান বিচারপতি হয়ে যাওয়ার কারণ উল্লেখ করেন। মঙ্গলবার তিনি বলেন, এখন পরিস্থিতির বদল ঘটেছে। বেঞ্চ কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশনকে এ বিষয়ে তাদের জবাব আদালতে দিতে বলেছে পরবর্তী শুনানির দিনে।

মুখ্য নির্বাচন কমিশনার ও অন্য দুই কমিশনার নিয়োগের আগে যে প্যানেল ছিল, তাতে ভারতের শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সদস্য ছিলেন। কিন্তু, নতুন যে আইন আনা হয়েছে তা থেকে সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতিকে ছেঁটে ফেলা হয়েছে। এখন থেকে এই পদে নিয়োগের প্যানেলে থাকছেন প্রধানমন্ত্রী, একজন ক্যাবিনেট পর্যায়ের মন্ত্রী ও বিরোধী দলনেতা।

এর আগে তৎকালীন বিচারপতি খান্না ও দীপঙ্কর দত্তের বেঞ্চ লোকসভা ভোটের পূর্বে এই আইনে স্থগিতাদেশ দিতে অস্বীকার করে। প্রসঙ্গত, কংগ্রেস নেতা জয়া ঠাকুর, দ্য অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস, দ্য পিপলস ইউনিয়ন ফর সিভিল লিবার্টিজ, লোকপ্রহরী সংগঠনের পক্ষ থেকে আইনকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা দায়ের করা হয়েছিল।


```