Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

'আমার অর্ডার অন্যের থেকে জানছেন! বোধবুদ্ধি লোপ পেয়েছে?' আইনজীবীকে ভর্ৎসনা প্রধান বিচারপতির

বৃহস্পতিবার একটি মামলার শুনানিতে এক আইনজীবী প্রধান বিচারপতিকে জানান, আদালতের মাস্টারের থেকে তিনি অর্ডার সম্পর্কে আলাদা করে জেনে নিয়েছেন।

'আমার অর্ডার অন্যের থেকে জানছেন! বোধবুদ্ধি লোপ পেয়েছে?' আইনজীবীকে ভর্ৎসনা প্রধান বিচারপতির

ডিওয়াই চন্দ্রচূড়

শেষ আপডেট: 3 October 2024 16:02

দ্য ওয়াল ব্যুরো: কিছুদিন আগেই আদালতের মধ্যে এক আইনজীবীর 'ইয়া...ইয়া' করা নিয়ে তাঁকে তীব্র ভর্ৎসনা করেছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। বৃহস্পতিবার আরও এক আইনজীবী তাঁর রোষের মুখে পড়লেন। প্রধান বিচারপতির মন্তব্য, ''আইনজীবীদের মনে হয় সব বুদ্ধি লোপ পেয়েছে!'' কেন এমন মন্তব্য করতে হল দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতিকে?

বৃহস্পতিবার একটি মামলার শুনানিতে এক আইনজীবী প্রধান বিচারপতিকে জানান, আদালতের মাস্টারের থেকে তিনি অর্ডার সম্পর্কে আলাদা করে জেনে নিয়েছেন। তিনি কী নির্দেশ দিয়েছিলেন তা 'ক্রস-চেক' করেছেন! এই কথা শুনেই মারাত্মক রেগে যান ডিওয়াই চন্দ্রচূড়। তিনি বলেন, ''আমি কী অর্ডার দিয়েছি তা কোর্ট মাস্টারের থেকে জানার আস্পর্ধা হল কী করে আপনার? এরপর তো বাড়িতে আমার এসে পার্সোনাল সেক্রেটারির থেকে জানতে চাইবেন আমি কী কাজ করছি!'' এই প্রসঙ্গেই প্রধান বিচারপতি মনে করছেন, আইনজীবীদের হয়তো সব বোধ-বুদ্ধি চলে যাচ্ছে। 

আইনজীবীর আচরণে প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তিনি তাঁকে এও বলেন, ''অল্প সময়ের জন্য হলেও আমি এখন আদালতের ইনচার্জ। এইসব কাজ আমার সঙ্গে করার চেষ্টা করবেন না। আমি এসব বরদাস্ত করব না।'' প্রসঙ্গত, আগামী ১০ নভেম্বর প্রধান বিচারপতির পদ থেকে অবসর নেওয়ার কথা ডিওয়াই চন্দ্রচূড়ের। সুতরাং আর ২ মাসের কম সময়ের জন্যই তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পদে রয়েছেন।

কদিন আগেই কোনও এক জনস্বার্থ মামলায় প্রধান বিচারপতির মন্তব্য শুনে এক আইনজীবী বলেন ওঠেন, 'ইয়া...ইয়া'। তা শুনেই প্রধান বিচারপতি আইনজীবীকে কার্যত ধমক দিয়েছিলেন। তাঁর বক্তব্য ছিল, ''আপনি কি এটাকে কফি শপ ভেবে নিয়েছেন? ইয়া...ইয়া আবার কী? ইয়া...ইয়া শব্দের উপর আমার অ্যালার্জি আছে। এসব চলতে দেওয়া হবে না।'' এজলাসে কড়া ভাষায় আইনজীবীর আচরণের সমালোচনা করেন প্রধান বিচারপতি। 


```