Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

একাধিক বিমানে পরপর বোমাতঙ্কের ঘটনা, তড়িঘড়ি উচ্চ পর্যায়ের বৈঠক ডাকা হল

সোমবার প্রথমে একাধিক বিমানে বোমা রাখা আছে বলে খবর ছড়ায়। তারপর মঙ্গলবারও একই খবরে আরও আতঙ্ক বাড়ে।

একাধিক বিমানে পরপর বোমাতঙ্কের ঘটনা, তড়িঘড়ি উচ্চ পর্যায়ের বৈঠক ডাকা হল

প্রতীকী ছবি

শেষ আপডেট: 16 October 2024 08:47

দ্য ওয়াল ব্যুরো: বিগত কয়েকদিনের মধ্যে একাধিক বিমানে বোমাতঙ্ক সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে একদিকে যেমন উদ্বেগে সাধারণ মানুষ, অন্যদিকে চিন্তিত বিমান সংস্থা এবং নিরাপত্তার সঙ্গে যুক্ত পদস্থ কর্তারাও। তাই আর সময় নষ্ট না করে বুধবারই এই বিষয় নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক ডেকেছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। এক কথায়, নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় সরকার। 

সোমবার প্রথমে একাধিক বিমানে বোমা রাখা আছে বলে খবর ছড়ায়। তারপর মঙ্গলবারও একই খবরে আরও আতঙ্ক বাড়ে। তবে দু'দিনই দেখা যায় যে, খবরটি ভুল। অর্থাৎ, কেউ ভুয়ো তথ্য রটিয়ে আতঙ্ক সৃষ্টি করেছে। এই কারণে বিমান পরিষেবাও স্বাভাবিকভাবে বিঘ্নিত হয়েছে। কারণ মাঝ আকাশ থেকে একাধিক বিমানের জরুরি অবতরণ করতে হয়েছে। কারা, কী কারণে এই হুমকি দিচ্ছে তা ইতিমধ্যে খতিয়ে দেখছে সিভিল এভিয়েশন সিকিউরিটি ব্যুরো (বিসিএএস) এবং সাইবার সিকিউরিটি এজেন্সি। বুধবার এই প্রেক্ষিতেই উচ্চ পর্যায়ের বৈঠক ডাকা হয়েছে। 

মঙ্গলবারই দিল্লি-শিকাগো এয়ার ইন্ডিয়া ফ্লাইট, জয়পুর-বেঙ্গালুরু এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, দাম্মাম-লখনউ ইন্ডিগো ফ্লাইট, দারভাঙ্গা-মুম্বাই স্পাইসজেট ফ্লাইট এবং শিলিগুড়ি-বেঙ্গালুরু আকাসা এয়ার ফ্লাইট-সহ সাতটি বিমানে বোমা হামলার হুমকি দিয়ে নিরাপত্তা সংস্থাগুলিকে ট্যাগ করে এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়। তার মধ্যে কয়েকটি অ্যাকাউন্ট ইতিমধ্যেই শনাক্ত করা সম্ভব হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, লন্ডন-সহ অন্যান্য কয়েকটি দেশ থেকে এই হুমকি বার্তা আসে। 

সোমবার একই ধরনের বোমা হামলার হুমকির মুখে পড়েছিল মুম্বইয়ের তিনটি আন্তর্জাতিক ফ্লাইট। পরে অবশ্য বিমানের অভ্যন্তরে তন্ন তন্ন করে তল্লাশি চালিয়ে কিচ্ছু পাননি সিভিল এভিয়েশন সিকিউরিটি ব্যুরো (বিসিএএস), সাইবার সিকিউরিটি এজেন্সি এবং পুলিশের কর্তারা। কিন্তু বিষয়টিকে এড়িয়ে যেতে একেবারেই নারাজ কেন্দ্র। তাই আগে থেকে নিরাপত্তা আরও মজবুত করতেই পদক্ষেপ নেওয়া হচ্ছে। 


```