Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

দিনেদুপুরে গুলির শব্দ সুরাত বিমানবন্দরে! শৌচাগার থেকে উদ্ধার সিআইএসএফ জওয়ানের দেহ

নিবার দুপুরে গুজরাতের সুরাত আন্তর্জাতিক বিমানবন্দর আচমকাই গুলির শব্দে কেঁপে ওঠে।

দিনেদুপুরে গুলির শব্দ সুরাত বিমানবন্দরে! শৌচাগার থেকে উদ্ধার সিআইএসএফ জওয়ানের দেহ

সুরাত বিমানবন্দরের ছবি

শেষ আপডেট: 4 January 2025 19:14

দ্য ওয়াল ব্যুরো: নিজের বন্দুক থেকে গুলি ছুড়ে আত্মঘাতী হলেন বিমানবন্দরের দায়িত্বে থাকা এক সিআইএসএফ জওয়ান। শনিবার এমন ঘটনাকে কেন্দ্র করে অশান্তি ছড়িয়েছে সুরাত আন্তর্জাতিক বিমানবন্দরে।

জানা গেছে, শনিবার দুপুরে গুজরাতের সুরাত আন্তর্জাতিক বিমানবন্দর আচমকাই গুলির শব্দে কেঁপে ওঠে। আওয়াজ শুনে তড়িঘড়ি নিরাপত্তারক্ষীরা শৌচালয় থেকে জওয়ানের দেহ উদ্ধার করে বলে খবর। ঘটনায় বিমানবন্দরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, নিজের বন্দুক থেকে গুলি ছুড়ে আত্মঘাতী হয়েছেন ওই জওয়ান। তাঁর পেটে গুলি লাগে বলে জানা গেছে।

পুলিশ সূত্রে খবর, এদিন দুপুর ২টো ১০ নাগাদ সুরাত বিমানবন্দরে আচমকাই গুলির আওয়াজ শোনা যায়। মৃত জওয়ানের নাম কিশান সিং। জয়পুরের বাসিন্দা ওই যুবক সুরাত বিমানবন্দরে নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত ছিলেন। এদিন দুপুরে আচমকাই বিমানবন্দরের শৌচালয়ে চলে যান তিনি। সেখানে গিয়েই নিজের বন্দুক থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হন। 

মৃতের সহকর্মীদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, গত কয়েকদিন ধরে ওই জওয়ানের মন ভাল ছিল না। মনে করা হচ্ছে পারিবারিক কোনও সমস্যায় ছিলেন তিনি। আচমকা তিনি এমন পদক্ষেপ নেবেন তা কেউ জানতেই পারেননি।

ঘটনার পর তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও লাভ কিছুই হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। স্বাভাবিকভাবেই দিনেদুপুরে বিমানবন্দরে এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

তড়িঘড়ি বিমানবন্দরের ওই অংশ ঘিরে ফেলে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। কী কারণে জওয়ান আত্মঘাতী হল নাকি ভুলবশত বন্দুক থেকে গুলি ছুটল, সবকিছু জানার চেষ্টা করছে পুলিশ। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলে সবটা স্পষ্ট হবে বলেই জানিয়েছেন তদন্তকারীরা।


```