Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

শীঘ্রই প্রকাশিত হবে আইসিএসই ও আইএসসি-র রেজাল্ট, দিনক্ষণ জানাল বোর্ড

আইসিএসই, আইএসসি-র রেজাল্ট বেরোতে আরও দুই-তিন দিন সময় রয়েছে।

শীঘ্রই প্রকাশিত হবে আইসিএসই ও আইএসসি-র রেজাল্ট, দিনক্ষণ জানাল বোর্ড

শীঘ্রই প্রকাশিত হবে আইসিএসই ও আইএসসি-র রেজাল্ট

শেষ আপডেট: 4 May 2024 18:29

দ্য ওয়াল ব্যুরো: শীঘ্রই প্রকাশিত হবে আইসিএসই, আইএসসি-র রেজাল্ট। কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান সার্টিফিকেট এগজামিনেশন (সিআইএসসিই)-র তরফে চলতি বছরের দশম ও দ্বাদশের ফল প্রকাশের দিনক্ষণের বিষয়ে জানানো হয়েছে। 

আইসিএসই, আইএসসি-র রেজাল্ট বেরোতে আরও দুই-তিন দিন সময় রয়েছে। আগামী ৮ মে থেকে ১০ মে-র মধ্যেই প্রকাশ হতে চলেছে দশম অর্থাৎ আইসিএসই ও দ্বাদশ অর্থাৎ আইএসসি-র রেজাল্ট, সিআইএসসিই পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। 

চলতি বছরে দশম শ্রেণির পরীক্ষা হয়েছে ২১ ফেব্রুয়ারি থেকে ২৮ মার্চ পর্যন্ত। অন্যদিকে,  ১২ ফেব্রুয়ারি ২ এপ্রিল দ্বাদশ শ্রেণির আইএসসি পরীক্ষা হয়েছে। পরীক্ষার দিনই বাতিল হয়ে যায় রসায়ন পরীক্ষা। ২৬ ফেব্রয়ারির পরিবর্তে ২১ মার্চ দ্বাদশ শ্রেণির রসায়নের পরীক্ষা নেওয়া হয়। 

কীভাবে রেজাল্ট দেখা যাবে-

  • পরীক্ষার্থীরা cisce.org, cisceresult.in, results,cisce.org – এই তিনটি ওয়েবসাইট থেকে আইসিএসই ও আইএসসি-র রেজাল্ট দেখতে পারবে।
  • রেজাল্ট জানতে দুই শ্রেণির পড়ুয়াদের ইউনিক আইডি, রোল নম্বর, জন্ম তারিখ দিতে হবে।
  • এরপর উল্লেখিত লিঙ্কে গিয়ে ইউনিক আইডি ও রোল নম্বর দিয়ে লগ ইন করলেই রেজাল্ট দেখা যাবে।
  • এছাড়া ডিজিলকার অ্যাপের মাধ্যমে এবং ৯২৪৮০৮২৮৮৩- নম্বরে ৭ ডিজিটের ইউনিক আইডি পাঠালেও রেজাল্ট দেখা যাবে।

অন্যদিকে, মে মাসের ২০ তারিখের পর একই দিনে সিবিএসই-র দশম ও দ্বাদশের রেজাল্ট বেরোবে। সাধারণত প্রতি বছর মে মাসের শুরুতেই সিবিএসই বোর্ডের ফল ঘোষণা করা হয়। কিন্তু এই বছর ভোটের জন্য তারিখ পিছিয়ে গিয়েছে বলে অনুমান শিক্ষক-শিক্ষিকাদের একাংশের। যদিও ২০মে-র পর ফল প্রকাশ করা হবে এমনটা জানালেও চূড়ান্ত দিনক্ষণ এখনও জানায়নি সিবিএসই। 


```