
ভারত এবং চিনের সেনার দড়ি টানাটানি খেলা
শেষ আপডেট: 29 May 2024 12:53
দ্য ওয়াল ব্যুরো: বিগত কয়েক বছরে ভারতের সঙ্গে চিনের সম্পর্ক অনেকটাই বদলেছে। ডোকালাম সংঘাতের পর লাদাখ সীমান্তের ইস্যু নিয়েও দুই দেশের বনিবনা হয়নি এখনও। প্রায় ২০ দফা আলোচনা পর্ব চললেও চিন নিজের অবস্থানে অনড়। এই অবস্থায় ভারতীয় সেনার সামনে মুখ থুবড়ে পড়ল চিনের জওয়ানরা। সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
সুদানে রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা বাহিনীতে মোতায়েন আছে ভারত এবং চিনের জওয়ানরা। সেখানেই শান্তিরক্ষা মিশনের অংশ হিসাবে দুই দেশের মধ্যে দড়ি টানাটানি খেলা হয়েছিল। তাতেই ভারতের সামনে চিৎ চিন। দুই দেশের সেনার দড়ি টানাটানির লড়াইয়ে জয়ী হয়েছে ভারত। সীমান্ত সংঘর্ষের ইস্যুতে দুই রাষ্ট্রের মধ্যে সম্পর্ক যেমনই থাকুক না কেন, জওয়ানদের মধ্যে প্রতিযোগিতামূলক মানসিকতা আছেই। সুদানে তো আবার তাঁরা একসঙ্গে শান্তি রক্ষার কাজ করছে। তাই ভারত-চিন সেনাবাহিনীর এই দড়ি টানাটানি খেলার ভিডিও অল্প সময়ের মধ্যেই ভাইরাল হয়ে গেছে।
#WATCH | Indian troops won a Tug of War that took place between them and Chinese troops during deployment in Sudan, Africa under a UN Peacekeeping mission: Army officials
— ANI (@ANI) May 28, 2024
(Viral video confirmed by Indian Army officials) pic.twitter.com/EpnGKURPa3
লাদাখের গালওয়ান সীমান্তে চিনা সেনার অনুপ্রবেশের ঘটনার আরও আগে অরুণাচলের তাওয়াং সেক্টরে একই রকম ঘটনা ঘটেছিল। পূর্ব সেক্টরে অরুণাচলকে নিজেদের এলাকা বলে দাবি করেছিল চিন। তবে সেই সময়ও ভারতীয় জওয়ানরা চিনা সেনার সেই আগ্রাসনকে রুখে দিয়েছিল। গালওয়ানের ঘটনার পরই ভারত তুলনামূলক আগ্রাসন বৃদ্ধি করতে থাকে চিনের প্রতি। কেন্দ্রীয় সরকারও একাধিক ব্যবস্থা নিয়েছিল প্রতিবেশী দেশের বিরুদ্ধে। তবে সমস্যার সমাধান সূত্র এখনও মেলেনি।
এদিকে রাষ্ট্রসংঘ আগামী ৩০ তারিখ ভারতীয় সেনার মেজর রাধিকা সেনকে বিশেষ সম্মান দিতে চলেছে। রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস তাঁর হাতে মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট অ্যাওয়ার্ড তুলে দেবেন। রাধিকার ভূয়সী প্রশংসা করে রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস তাঁকে সত্যিকারের নেতা এবং রোল মডেল বলে দাবি করেছেন। গুতেরেস আরও বলেন, মানবিকতা এবং দায়বদ্ধতার অন্যতম সেরা উদাহরণ রাধিকা সেন।