Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ভুটানের ঐতিহ্যবাহী গ্রামের চারপাশের জমি দখল করছে চিন, শয়ে শয়ে বাড়ি-বাঙ্কার

জাকারলুং বেয়ুল খেনপাজং-এর চারপাশের জমিও দখল করা শুরু হয়েছে। ওই এলাকায় অতিসক্রিয় চিনের লাল ফৌজ।

ভুটানের ঐতিহ্যবাহী গ্রামের চারপাশের জমি দখল করছে চিন, শয়ে শয়ে বাড়ি-বাঙ্কার

শেষ আপডেট: 6 January 2024 21:35

দ্য ওয়াল ব্যুরো: ভুটানের জাকারলুং গ্রাম পুরোপুরি কব্জা করে ফেলেছে চিন। সেখানে রাস্তা, বাড়িঘর, সেনা চৌকি তৈরি হচ্ছে। ম্যাক্সারের নতুন স্যাটেলাইট ইমেজে দেখা গেছে, উত্তর ভুটানের জাকারলুং উপত্যকার বেশ কিছু অংশে গ্রাম-সহ সেনাছাউনি তৈরি করে ফেলেছে চিন। জাকারলুং বেয়ুল খেনপাজং-এর চারপাশের জমিও দখল করা শুরু হয়েছে। ওই এলাকায় অতিসক্রিয় চিনের লাল ফৌজ।

জাকারলুং উপত্যকার আশপাশের অঞ্চল ২০২১ সালেও ফাঁকা ছিল। কিন্তু এখন সেখানে নতুন করে চিনা সেনার সক্রিয়তা দেখা গেছে। জাকারলুং-সহ একাধিক বিতর্কিত এলাকার মর্যাদা প্রসঙ্গে ১৯৯৮ সালে চিন ও ভুটানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। সেখানে ভুটানের জমিতে হস্তক্ষেপ না করতে রাজি হয় বেজিং। কিন্তু সম্প্রতি সেই চুক্তি লঙ্ঘিত হয়েছে বলেই অভিযোগ। তা ছাড়া, জাকারলুং বেয়ুল খেনপাজং অঞ্চলের সাংস্কৃতিক ও ধর্মীয় সূত্রে বিশেষ গুরুত্ব রয়েছে ভুটানের মানুষদের কাছে। আশঙ্কা, চিনা আগ্রাসনের জেরে সেই গুরুত্ব ক্রমশ হারাতে পারে অঞ্চলটি। অন্য দিকে, ভারতের পক্ষেও বিষয়টি যথেষ্ট উদ্বেগের বটে। ভুটানের উপত্যকা থেকে অরুণাচল প্রদেশের সীমান্তের দূরত্ব বেশি নয়।

ম্যাক্সার স্যাটেলাইট ইমেজে দেখা গেছে, জাকারলুং গ্রামে অন্তত ১২৯ খানা বড় বিল্ডিং তৈরি করেছে চিন। পাশাপাশি আরও একটি জায়গায় প্রায় ৬০-৭০টা বাড়ি তৈরি হচ্ছে। ওই গ্রামে সেনা চৌকিও বানিয়েছে চিনের বাহিনী। তৈরি হচ্ছে চওড়া রাস্তা। সেই রাস্তা ভুটান ঘুরে অরুণাচল অবধি গেছে।

ডোকলাম সংঘর্ষের পরেও ভুটানের আমু চু নদী উপত্যকায় অন্তত তিনটি গ্রাম নির্মাণ করে ফেলেছে চিন। ওই অঞ্চলের দক্ষিণে চিনের বাড়তি কোনও আগ্রাসন উদ্বেগ বাড়াতে পারে দিল্লির, কেননা শিলিগুড়ি করিডর-এর উপরে নজরদারি চালানো সহজতর হবে চিনের পক্ষে। এই করিডরের মাধ্যমেই উত্তর-পূর্বের রাজ্যগুলির সঙ্গে ভারতের বাকি অংশের যোগাযোগ থাকে। ডোকলামে চিনের সক্রিয়তা বাড়লে উত্তর পূর্বাঞ্চলে ভারতের ভূনিরাপত্তার উপরে নিঃশ্বাস ফেলবে বেজিং।

 এমনিতেই ভারতের উত্তর-পশ্চিমের রাষ্ট্রগুলি চিনের আয়ত্তে। দক্ষিণে শ্রীলঙ্কা ও মলদ্বীপেও বেজিং-এর প্রভাব ক্রমবর্ধমান। এমতাবস্থায় উত্তর-পূর্বের রাষ্ট্রটিকেও চিন করায়ত্ত করলে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে তার বড় প্রভাব পড়বে বলেই মনে করা হচ্ছে।


```