Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শিশু অধিকার: সচেতনতা গড়তে ইউনিসেফ কলকাতা, রাজ্যকে নীল আলোয় সাজিয়েছে

বিশ্ব শিশু দিবস ছিল ২০ নভেম্বর। আন্তর্জাতিক সংস্থা ইউনিসেফ তাদের সচেতনতা উদ্যোগ হিসেবে এখনও বিশ্ব শিশু দিবস উদযাপন করে চলেছে। 

শিশু অধিকার: সচেতনতা গড়তে ইউনিসেফ কলকাতা, রাজ্যকে নীল আলোয় সাজিয়েছে

শেষ আপডেট: 21 November 2023 15:14

দ্য ওয়াল ব্যুরো: শিশু দিবস উপলক্ষে কলকাতাকেও বিশেষ আলো দিয়ে সাজানো হয়েছে। প্রধান সরকারি ভবন, হাসপাতাল, মন্দির, মসজিদ, গির্জা সেজে উঠেছে নীল রঙের আলোয়।

বিশ্ব শিশু দিবস ছিল ২০ নভেম্বর। আন্তর্জাতিক সংস্থা ইউনিসেফ তাদের সচেতনতা উদ্যোগ হিসেবে এখনও বিশ্ব শিশু দিবস উদযাপন করে চলেছে। 

শিশুদের অধিকার সম্বন্ধে সচেতনতা বৃদ্ধি এবং সুরক্ষিত করার আবেদন জানাতে এ বছর ইউনিসেফ তাদের 'গো-ব্লু ক্যাম্পেনের অংশ হিসেবে কলকাতায় বিধানসভা ভবন, হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতু, মেটকাফ হল, বিড়লা তারামণ্ডল, নেহরু শিশু মিউজিয়ম, বিড়লা ইন্ডাস্ট্রিয়াল ও টেকনোলজিক্যাল মিউজিয়ম এবং ইউনিসেফ অফিসকে নীল আলোয় সাজিয়েছে। 

ভারতবর্ষ সহ সারা বিশ্বে শিশুদের বিকাশকে কেন্দ্র করে সমস্ত উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। তাদের বেঁচে থাকা, শারীরিক ও মানসিক বৃদ্ধি, সার্বিক বিকাশ, সুরক্ষা এবং বিভিন্ন কাজে অংশগ্রহণকে সারা পৃথিবীর বিভিন্ন দেশে গুরুত্ব দেওয়া হচ্ছে। এইভাবে নীল আলোয় সাজানোর মাধ্যমে এই বার্তাই সাধারণের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।

উপরোক্ত ভবনগুলি ছাড়াও, বিভিন্ন ধর্মীয় স্থান যেমন পুরুলিয়া শহরের জেলেপাড়া দুর্গামন্দির ও সেন্ট জোসেফ বিলিভার্স ইস্টার্ন গির্জা, মালদার কালিয়াচকের শেখপাড়া জামা মসজিদ, দক্ষিণ দিনাজপুরের পাতিরামের সেন্ট মেরি গির্জাকেও একইভাবে নীল আলোতে সাজানো হয়েছে।

 কলকাতা শহরের পরেশনাথের মন্দির, জাপানি বুদ্ধ মন্দির, নূর মসজিদ এবং সন্ত কুটিয়া গুরদ্বারও নীলাভ রূপ নিয়েছে। ধর্মীয়স্থানগুলিকে সাজানোর মাধ্যমে এইসব ধর্মাবলম্বী মানুষদের মধ্যেও শিশু অধিকার ও শিশু সুরক্ষা নিয়ে সচেতনতা গড়ে উঠবে।

এই প্রসঙ্গে ইউনিসেফের পশ্চিমবঙ্গ অফিসের ভারপ্রাপ্ত প্রধান অমিত মেহরোত্রা বলেন, 'মেয়ে ও ছেলে যে সমান এবং তাদেরকে সমানভাবে বেড়ে উঠতে দেওয়া উচিত, একথা বোঝার সময় এসে গিয়েছে। পরিবারের সকলকে উৎসাহ দিন যাতে নারী পুরুষ নির্বিশেষে সবাই একসঙ্গে বসে খাওয়া দাওয়া করেন। মেয়ে ও ছেলে উভয়কেই নিয়মিত বিদ্যালয় গিয়ে তাদের শিক্ষা সম্পূর্ণ করতে বলুন। সর্বোপরি, আসুন আমরা সবাই মিলে হাতে হাত লাগিয়ে আজকের পৃথিবীকে শিশুদের জন্য রক্ষা করি।'

'গো- ব্লু' ক্যাম্পেনকে শিশুদের সুরক্ষার এক অঙ্গীকার বলে বর্ণনা করে তিনি সমাজকে শিশু শ্রম, শিশু বিবাহ ও শিশুদের ওপর নির্যাতনের বিরুদ্ধে গর্জে উঠতে আহ্বান জানান। 

এ বছর বিশ্বকাপ ক্রিকেট চলাকালীন সময়ে ইউনিসেফ ও ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি মেয়ে ও ছেলেদের মধ্যে সমানাধিকার ও তাদের সশক্তিকরণের বার্তাকে সাধারণের কাছে পৌঁছানোর উদ্দেশে বিশেষ কর্মসূচি নিয়েছিল।


```