Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

তিরুপতি লাড্ডু কাণ্ডে গ্রেফতার তিন ডেয়ারি সংস্থার প্রধান, ঘি-এর মধ্যে মিলেছিল পশুর চর্বি

বিশেষ তদন্তকারী দলের অনুসন্ধানে উঠে এসেছে, ঘিয়ের মধ্যে আপত্তিকর ভেজাল তো ছিলই, সেই সঙ্গে মন্দিরে ঘি সরবরাহ প্রক্রিয়ায় একাধিক স্তরেও গুরুতর অনিয়ম করা হয়েছিল।

তিরুপতি লাড্ডু কাণ্ডে গ্রেফতার তিন ডেয়ারি সংস্থার প্রধান, ঘি-এর মধ্যে মিলেছিল পশুর চর্বি

তিরুপতির লাড্ডু কাণ্ড।

শেষ আপডেট: 10 February 2025 10:31

দ্য ওয়াল ব্যুরো: তিরুপতি মন্দিরের লাড্ডুর মধ্যে ভেজাল কেলেঙ্কারির ঘটনায় দেশের তিনটি রাজ্যের তিন ডেয়ারি সংস্থার প্রধানকে গ্রেফতার করা হয়েছে। গত বছর এই কেলেঙ্কারি দেশজুড়ে আলোড়ন তুলেছিল। সুপ্রিম কোর্টের বিশেষ তদন্তকারী দল ব্যাপক অনুসন্ধানের পরে জানায়, প্রসাদী লাড্ডু বানানোর ঘিয়ের মধ্যেই রয়েছে বড় গন্ডগোল, পরীক্ষায় মিলেছে পশুর চর্বি ও মাছের তেল। এর পরেই এই নিয়ে জোরদার তদন্ত ও ধরপাকড় শুরু হয়।

পুলিশ জানিয়েছে, এই ঘটনায় গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন ভোল বাবা ডেয়ারি (রুড়কি, উত্তরাখণ্ড)-এর প্রাক্তন পরিচালক বিপিন জৈন ও পমিল জৈন, বৈষ্ণবী ডেয়ারি (পুনমবাক্কম, তামিলনাড়ু)-এর সিইও অপূর্ব বিনয়কান্ত চাওড়া এবং এআর ডেয়ারি (দুন্দিগাল, তেলেঙ্গানা)-এর এমডি রাজু রাজশেখরন।

বিশেষ তদন্তকারী দলের অনুসন্ধানে উঠে এসেছে, ঘিয়ের মধ্যে আপত্তিকর ভেজাল তো ছিলই, সেই সঙ্গে মন্দিরে ঘি সরবরাহ প্রক্রিয়ায় একাধিক স্তরেও গুরুতর অনিয়ম করা হয়েছিল।

সিবিআই সূত্রের দাবি, বৈষ্ণবী ডেয়ারির প্রতিনিধিরা এআর ডেয়ারির নামে ভুয়ো টেন্ডার জমা দিয়েছিল তিরুপতি কর্তৃপক্ষের কাছে। তারা মিথ্যা নথি তৈরি করে, জাল সিল ব্যবহার করে, টেন্ডার ডাকার পুরো প্রক্রিয়াকেই বিকৃত করেছিল।

তদন্তে আরও দেখা যায়, বৈষ্ণবী ডেয়ারির কর্মীরা ভোল বাবা ডেয়ারির নাম ব্যবহার করে নকল হিসেব তৈরি করেছিল, যাতে মনে হয় তারা বিশাল পরিমাণ ঘি সরবরাহ করেছে। অথচ বাস্তবে ভোল বাবা ডেয়ারির অতটা পরিমাণ ঘি সরবরাহ করার ক্ষমতাই ছিল না।

সিট-এর তদন্তে এই অনিয়মের পুরো চিত্র স্পষ্ট হয় এবং অভিযুক্ত চারজনকে গ্রেফতার করা হয়। তদন্তকারীরা মনে করছেন, এই চক্রের সঙ্গে আরও অনেকে জড়িত থাকতে পারে।


```