Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ছত্তীসগড়ের উপমুখ্যমন্ত্রীর ভাগ্নের জলপ্রপাতে ডুবে মৃত্যু, বন্ধুত্ব দিবস কাটাতে গিয়েছিলেন

১৬ ঘণ্টা তল্লাশি চালানোর পর সোমবার সকালে তাঁর দেহ উদ্ধার করে পুলিশ

ছত্তীসগড়ের উপমুখ্যমন্ত্রীর ভাগ্নের জলপ্রপাতে ডুবে মৃত্যু, বন্ধুত্ব দিবস কাটাতে গিয়েছিলেন

তুষার সাউ।

শেষ আপডেট: 5 August 2024 14:11

দ্য ওয়াল ব্যুরো: বন্ধুত্ব দিবসে বন্ধুবান্ধব নিয়ে হইহল্লা করতে গিয়ে জলপ্রপাতে ডুবে মৃত্যু হল ছত্তীসগড়ের উপমুখ্যমন্ত্রী অরুণ সাওয়ের ভাগ্নের। কবিরধাম জেলার কবর্ধা এলাকার রানিধারা জলপ্রপাতে রবিবার বিকেলের পর ডুবে যান ২০ বছরের তুষার সাহু। প্রায় ১৬ ঘণ্টা তল্লাশি চালানোর পর সোমবার সকালে তাঁর দেহ উদ্ধার করে পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে পুলিশ জানতে পেরেছে, তিনি জলপ্রপাতে নামেন এবং সেখানে গভীর জলে পড়ে গিয়ে ডুবে যান স্রোতের টানে। ভরা বর্ষায় এই জলপ্রপাত অত্যন্ত সুন্দর হয়। তবে জলের টান ও ধারা বেশ শক্তিশালী থাকায় তিনি টাল সামলাতে পারেননি বলে অনুমান। এদিন সকালে ডুবুরিরা একটি বড় পাথরের চাঁইয়ের খাঁজ থেকে তাঁর দেহ উদ্ধার করে।

উপমুখ্যমন্ত্রীর বোনের ছেলে তুষারের বাড়ি পার্শ্ববর্তী বেমেতারা জেলার বেমেতারা শহরে। ৬ বন্ধুকে নিয়ে বন্ধুত্ব দিবসে পিকনিকে গিয়েছিলেন তুষার। সকলে জলপ্রপাতে স্নান করে উঠে আসলেও জলের তোড়ে ভেসে যান তিনি। বেশ কিছুক্ষণ অপেক্ষার পরেও তুষার ফিরে না আসায় তাঁরা পুলিশকে খবর দেন।

পুলিশ ডুবুরি নামিয়ে সারারাত তল্লাশি চালায়। কিন্তু খোঁজ মেলেনি। রায়পুর থেকে দুটি হেলিকপ্টারে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এসে পৌঁছায়। এদিন সকালে তাঁর দেহ বের করে আনা হয় জল থেকে। উল্লেখ্য, রানিধারায় বিশেষত বর্ষায় এরকম অসংখ্য ডুবে যাওয়ার ঘটনা ঘটে। কারণ রানিধারা খুবই বিখ্যাত একটি জলপ্রপাত। যা দেখতে দূর থেকে পর্যটকরা আসেন।


```