Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

বন্ধুকে ২ হাজার টাকা পাঠিয়ে কোটিপতি যুবক!

বন্ধুকে ২ হাজার টাকা পাঠিয়ে কোটিপতি যুবক!

শেষ আপডেট: 8 October 2023 15:59

দ্য ওয়াল ব্যুরো: গুগল পে, ফোন পে, পেটিএমের মতো অ্যাপগুলির দৌলতে বন্ধু বা পরিচিতদের টাকা পাঠানো এখন সহজ হয়ে গিয়েছে। প্রয়োজনে অনলাইনেই টাকা পাওয়া যায় পরিচিতদের থেকে। কিন্তু মাত্র ২ হাজার টাকা পাঠিয়ে কোটিপতি হয়ে গেলেন চেন্নাইয়ের এক যুবক!

শুনতে অবাক লাগলেও চেন্নাইয়ের একজন ফার্মেসি কর্মীর সঙ্গে এমনই কাণ্ড ঘটেছে। শনিবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করতে গিয়ে ভিরমি খাওয়ার অবস্থা হয় মহম্মদ ইদ্রিস নামে ওই যুবকের। ব্যাঙ্কের খাতায় দেখেন তাঁর অ্যাকাউন্টে জমা পড়েছে ৭৫৩ কোটি টাকা!

জানা গেছে, গত শুক্রবার ইদ্রিস তাঁর এক বন্ধুকে ২ হাজার টাকা পাঠিয়েছিলেন। কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে সেই টাকা পাঠানো হয়। পরের দিন নিজের ব্যাঙ্ক ব্যালেন্স চেক করতে গিয়ে ইদ্রিস দেখেন তাঁর অ্যাকাউন্টে রয়েছে কোটি কোটি টাকা।

বিষয়টি নজরে আসতেই ভয় পেয়ে যান ইদ্রিস। কীভাবে এত টাকা তাঁর ব্যাঙ্কের খাতায় এল, কে পাঠাল কিছুই বুঝতে পারছিলেন তিনি। অগত্যা বিষয়টি জানান ব্যাঙ্ক ম্যানেজারের কাছে। কথাবার্তা বলে ওই ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করে দেন ইদ্রিস।

তামিলনাড়ুতে এই ঘটনা নতুন নয়। এর আগেও এমন দু'টো ঘটনার খবর মিলেছিল। রাজকুমার নামে এক ক্যাব ড্রাইভার ব্যাঙ্কের ভুলে কোটিপতি হয়ে গিয়েছিলেন। ওই চালকের অ্যাকাউন্টে ৯ হাজার কোটি টাকা চলে গিয়েছিল। যদিও পরে ব্যাঙ্ক নিজের ভুল বুঝতে পেরে রাজকুমারের অ্যাকাউন্ট ফ্রিজ করে দেয়। 

এছাড়াও থাঞ্জাবুর এলাকার গণেশন নামে এক ব্যক্তির সঙ্গেও প্রায় একই ঘটনা ঘটেছিল। রাতারাতি ৭৫৬ কোটি টাকার মালিক হয়ে গিয়েছিলেন তিনি। তবে ইদ্রিসের ক্ষেত্রে কী ঘটেছে, তা এখনও জানা যায়নি।


```