Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

মা হল নিরভা, চার শাবকের জন্ম দিল দক্ষিণ আফ্রিকা থেকে কুনোয় আসা চিতা

সোমবার মধ্যপ্রদেশের জাতীয় উদ্যান খুশির খবর সবার সঙ্গে ভাগ করে নিয়েছে।

মা হল নিরভা, চার শাবকের জন্ম দিল দক্ষিণ আফ্রিকা থেকে কুনোয় আসা চিতা

চিতা নিরভার শাবক

শেষ আপডেট: 26 November 2024 00:07

দ্য ওয়াল ব্যুরো: ফের কুনোয় সুখবর। চারটি ফুটফুটে শাবকের জন্ম দিল চিতা নিরভা। সোমবার মধ্যপ্রদেশের জাতীয় উদ্যান খুশির খবর সামনে এনেছে। নতুন অতিথি আসায় উচ্ছ্বসিত কর্মীরা। 

এদিন এক্স হ্যান্ডেলে কুনো জাতীয় উদ্যানের তরফে বলা হয়েছে, ‘কুনোয় খুশির খবর। স্ত্রী চিতা নিরভা চার শাবকের জন্ম দিয়েছে মধ্যপ্রদেশের শেওপুর জেলায় অবস্থিত জাতীয় উদ্যানে।’

গত মাসেই মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানান, কুনোর এক মহিলা চিতা গর্ভবতী। শীঘ্রই সন্তান প্রসব করতে চলেছে সে।

এর আগে ১৭টি চিতা শাবক কুনোর জাতীয় উদ্যানে জন্ম নিয়েছে। বর্তমানে সেখানে ২৪টি শাবক রয়েছে। উল্লেখ্য, ২০২২ সালেই নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে আটটি চিতাকে নামিবিয়া থেকে নিয়ে আসা হয়েছিল। তারপর ধীরে ধীরে সেই সংখ্যা বেড়েছে। 

চলতি বছরের মে মাসে কুনোর জাতীয় উদ্যানে তিন শাবকের মৃত্যুর ঘটনায় তোলপাড় পড়ে যায়। প্রবল গরমে ডিহাইড্রেশনের জেরেই এমন পরিণতি হয় বলে খবর। কোনওক্রমে প্রাণে বাঁচানো গেছিল এক চিতা শাবককে। ১০ মার্চ রীতিমতো রেকর্ড গড়ে কুনোয় একসঙ্গে ৬টি শাবকের জন্ম দেয় সাউথ আফ্রিকান চিতা গামিনী।


```