Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কুনোর জাতীয় উদ্যানে দশম চিতার মৃত্যু, নিজের ৭২ তম জন্মদিনে নামিবিয়া থেকে এনেছিলেন মোদী

১৯৫২ সালে ভারতের জঙ্গলে চিতার বিলুপ্তির কথা ঘোষণা করা হয়। সাত দশকের ব্যবধানে প্রধানমন্ত্রীর উদ্যোগে বায়ুসেনার বিশেষ কার্গো কপ্টার 'চিনুক’ করে নামিবিয়া থেকে প্রথমে ৮টি চিতা আনা হয়। পরে আরও ১২টি চিতা আনা হয় দক্ষিণ আফ্রিকা থেকে।

কুনোর জাতীয় উদ্যানে দশম চিতার মৃত্যু, নিজের ৭২ তম জন্মদিনে নামিবিয়া থেকে এনেছিলেন মোদী

শেষ আপডেট: 16 January 2024 18:56

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার বিকেলে মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্কে মৃত্যু হল আরও একটি চিতার। শৌর্য নামের এই চিতাটি বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিল। পার্কের তরফে চিতা মৃত্যুর খবরের সত্যতা স্বীকার করে সংবাদসংস্থাকে জানানো হয়েছে, ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

এ পর্যন্ত, জাতীয় উদ্যানে সাতটি প্রাপ্তবয়স্ক চিতা এবং তিনটি শাবকের মৃত্যু হল। এর আগে গত বছরের ২ অগস্ট চিতা মৃত্যুর ঘটনা ঘটেছিল এই ন্যাশনাল পার্কে। অতীতে প্রতিটি মৃত্যুর ক্ষেত্রেই সংক্রমণকে দায়ী করা হয়েছিল। ঘন ঘন চিতা মৃত্যুর ঘটনায় সংরক্ষণের পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছিল সংসদেও। 

১৯৫২ সালে ভারতের জঙ্গলে চিতার বিলুপ্তির কথা ঘোষণা করা হয়। সাত দশকের ব্যবধানে প্রধানমন্ত্রীর উদ্যোগে বায়ুসেনার বিশেষ কার্গো কপ্টার 'চিনুক’ করে নামিবিয়া থেকে প্রথমে ৮টি চিতা আনা হয়। পরে আরও ১২টি চিতা আনা হয় দক্ষিণ আফ্রিকা থেকে।

২০২২ সালের ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী মোদীর ৭২ তম জন্মদিনের দিনেই কুনোর জাতীয় উদ্যানে ৮টি চিতা ছাড়েন মোদী। এদের মধ্যে তিনটি পুরুষ চিতা এবং পাঁচটি স্ত্রী চিতা ছিল। পরে তাদের তিনটি সন্তানও হয়।

তবে শুরু থেকেই মোদীর এই উদ্যোগের সমালোচনা করেছিলেন পশুপ্রেমীরা। নতুন পরিবেশের সঙ্গে নামিবিয়ার চিতার মানিয়ে নিতে অসুবিধা হবে আশঙ্কা প্রকাশ করেছিলেন তাঁরা। আগেই মৃত্যু হয়েছিল তিনটি শাবক এবং ৬টি চিতার। এবার আরও একটি পূর্ণ বয়স্ক চিতার মৃত্যু হল। স্বভাবতই, পুরো ঘটনায় ফের পরিবেশপ্রেমীদের প্রশ্নের মুখে মোদী সরকার।


```