Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

নিজের কমলালেবু পরখ করে দেখুন, স্তন ক্যানসারের বিজ্ঞাপন নিয়ে নিন্দার ঝড়ের মুখে যুবরাজ সিং

যুবরাজ সিংয়ের ইউউইক্যান ফাউন্ডেশন (YouWeCan Foundation) সম্প্রতি দিল্লি মেট্রোর কামরায় বেশ কিছু স্তন ক্যানসার সম্পর্কে সচেতনতা পোস্টার দিয়েছে।

নিজের কমলালেবু পরখ করে দেখুন, স্তন ক্যানসারের বিজ্ঞাপন নিয়ে নিন্দার ঝড়ের মুখে যুবরাজ সিং

সংস্থার প্রচারের পোস্টারের।

শেষ আপডেট: 23 October 2024 14:34

দ্য ওয়াল ব্যুরো: 'প্রতি মাসে আপনার কমলালেবু পরখ করে দেখুন।' যুবরাজ সিংয়ের স্বেচ্ছাসেবী সংস্থার স্তন ক্যানসার সংক্রান্ত সচেতনতামূলক বিজ্ঞাপনের ভাষা নিয়ে নেট-গ্রহে ঘূর্ণির মুখে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। স্তনের বিকল্প ভাষা হিসেবে কমলালেবুকে ব্যবহার করায় নিন্দার ঝড় উঠেছে যুবির বিরুদ্ধে। যুবরাজ সিংয়ের ইউউইক্যান ফাউন্ডেশন (YouWeCan Foundation) সম্প্রতি দিল্লি মেট্রোর কামরায় বেশ কিছু স্তন ক্যানসার সম্পর্কে সচেতনতা পোস্টার দিয়েছে। তাতে ছবিসহ এই স্লোগান নিয়েই মহিলাদের বাউন্সারের মুখে পড়েছেন এককালের অলরাউন্ডার যুবরাজ।

ফাউন্ডেশনের একটি ক্রিয়েটিভ বিজ্ঞাপনে ইংরেজিতে লেখা রয়েছে, চেক ইওর অরেঞ্জেস ওয়ান্স আ মান্থ। যাতে বলতে চাওয়া হয়েছে, স্তন ক্যানসার বিষয়ে নিজেকেই প্রথম সচেতন থাকতে হবে। নিজেই সচেতন থাকলে কোনও মহিলার জীবন বাঁচতে পারে। পোস্টারে দেখা যাচ্ছে, এক তরুণী বাসে দাঁড়িয়ে রয়েছেন। তাঁর হাতে ধরা রয়েছে দুটি কমলালেবু। বেশ কয়েকজন বৃদ্ধা তাঁর দিকে তাকিয়ে রয়েছেন। এক বয়স্ক মহিলার হাতে এক ঝুড়ি কমলা ধরা রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করা একজন এরকম একটি পোস্ট করেছেন। দিল্লি মেট্রোর কামরায় পোস্টারটি সাঁটা ছিল। যাতে যুবরাজ সিং ছাড়াও দিল্লি মেট্রো কর্তৃপক্ষকেও কুরুচি, নিন্দাজনক কাল্পনিক ছবি ও শব্দচয়নের জন্য কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তিনি। কনফুসিডিসিয়াস অ্যাকাউন্ট নামের এই নেট নাগরিক বলেছেন, স্তনকে কী বলে ডাকা যায় সেটাই যদি কেউ না জানে তাহলে কী করে একটা দেশ স্তন ক্যানসারের বিষয়ে সচেতন করে তুলবে নাগরিকদের। দেখুন, দিল্লি মেট্রো স্টেশনে কী ধরনের ঘৃণ্য কাজ হয়েছে। পরখ করে দেখুন আপনার কমলালেবুগুলো? কে করেছে এই প্রচার, কারাই বা অনুমোদন দিয়েছে প্রচার করতে? এ রকম পোস্টার জনস্বার্থে প্রচারিত হওয়ার অনুমতি যারা দিয়েছে তারা কী ঠুঁটো, তারাই আমাদের দেশ চালায়, প্রশ্ন তুলেছেন তিনি।

যুবরাজ সিংকে ট্যাগ করে তিনি আরও লিখেছেন, লজ্জাকর এবং অপমানজনক, অবিলম্বে এই পোস্টার তুলে নিন। দিল্লি মেট্রো কর্তৃপক্ষকেও একহাত নিয়ে তিনি দাবি করেছেন যে কামরা থেকে এ ধরনের বিজ্ঞাপন মুছে ফেলতে। তিনি লিখেছেন, আপনাদের পয়সা দিলেই কি যে কোনও বিজ্ঞাপন সাঁটার অনুমতি দেবেন?

এই একই ফাউন্ডেশনের আরেকটি স্তন ক্যানসারের বিজ্ঞাপনে লেখা হয়েছে, আপনি কী করে পরখ করে দেখবেন আপনার কমলালেবুগুলোকে? আপনি কী আপনার কমলালেবু অনেক দেরিতে পরখ করেছেন? ইনস্টাগ্রামে সংস্থার পোস্ট করা এই সচেতনতামূলক বিজ্ঞাপন সম্পর্কে এক কার্ডিওলজিস্ট প্রগতি গুররাম মন্তব্য করেছেন, আমরা যখন সঠিক অসুখের নামই না উচ্চারণ করতে পারি, তাহলে আমরা কী করে সচেতনতা গড়ে তুলব বুঝতে পারছি না। আমরা কী ধরনের বার্তা পৌঁছে দিতে চলেছি? কে এই বিজ্ঞাপনের অনুমোদন দিয়েছেন?


```