Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

ছত্তীসগড়ে বিজেপি-কংগ্রেস সেয়ানে সেয়ানে লড়াই, বুথ ফেরত সমীক্ষায় চাণক্য কী বলছে

এমনিতে বুথ ফেরত সমীক্ষার হিসাব সময়ে মেলে না। কিছু বুথ ফেরত সমীক্ষার হিসাব মেনে, কিছু সমীক্ষা মেলে না। তবে বিশেষজ্ঞরা বলেন, সমীক্ষায় রাজনৈতিক দলপিছু যে ভোট শতাংশের হিসাব পাওয়া যায় তা থেকে একটা ট্রেন্ড বোঝা যায়।

ছত্তীসগড়ে বিজেপি-কংগ্রেস সেয়ানে সেয়ানে লড়াই, বুথ ফেরত সমীক্ষায় চাণক্য কী বলছে

শেষ আপডেট: 30 November 2023 20:49

দ্য ওয়াল ব্যুরো: ছত্তীসগড়ে বিধানসভা ভোটের আগে তামাম রাজনৈতিক পণ্ডিতরা দাবি করছিলেন যে কংগ্রেসই ফের ক্ষমতায় ফিরতে চলেছে। আত্মবিশ্বাসে টগবগ করছিল নয়াদিল্লির ২৪ নম্বর আকবর রোড। বৃহস্পতিবার পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের শেষে যে বুথ ফেরত সমীক্ষা পাওয়া গেল, তাতে কংগ্রেসকে নিঃসন্দেহে এগিয়ে রাখল টুডেজ চাণক্য। পোল স্ট্যাট বা ম্যট্রিজের মতো সংস্থারও মতে কংগ্রেসই এগিয়ে রয়েছে। তবে অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বক্তব্য, কোনও স্পষ্ট ছবি পাওয়া যাচ্ছে না।

এমনিতে বুথ ফেরত সমীক্ষার হিসাব সব সময় মেলে না। কিছু বুথ ফেরত সমীক্ষার হিসাব মেলে, কিছু সমীক্ষা মেলে না। তবে বিশেষজ্ঞরা বলেন, সমীক্ষায় রাজনৈতিক দলপিছু যে ভোট শতাংশের হিসাব পাওয়া যায় তা থেকে একটা ট্রেন্ড বোঝা যায়।

অ্যাক্সিস মাই ইন্ডিয়া এ যাবৎ অধিকাংশ বুথ ফেরত সমীক্ষায় প্রায় হুবহু পূর্বানুমান করেছে। তাঁদের হিসাবে ছত্তীসগড়ে ভূপেশ বাঘেলের নেতৃত্বে কংগ্রেস পেতে পারে ৪২ শতাংশ ভোট। তুলনায় রমন সিংয়ের নেতৃত্বে বিজেপি পেতে পারে ৪১ শতাংশ ভোট।

ছত্তীসগড় বিধানসভায় মোট ৯০টি আসন রয়েছে। অ্যাক্সিসের হিসাবে কংগ্রেস পেতে পারে ৪০ থেকে ৫০টি আসন। আর বিজেপি পেতে পারে ৩৬ থেকে ৪৬টি আসন। অর্থাৎ ভোটের ফলাফল সুতোয় ঝুলছে। যে কেউ জিততে পারে।

বুথ ফেরত সমীক্ষার ক্ষেত্রে অ্যাক্সিসের মতোই আরও একটি প্রতিষ্ঠানের সুনাম রয়েছে। তারা হল, টুডেজ চাণক্য। তাদের হিসাবে অবশ্য ছত্তীসগড়ে কংগ্রেস ৫৭টি আসনে জিতবে। বিজেপি জিততে পারে মাত্র ৩৩টি আসন।

পোলস্ট্যাট ও ম্যাট্রিজের মতো সমীক্ষা সংস্থারও কমবেশি তাই মত। এই দুই সংস্থারই মতে, কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় সংখ্যক আসন পেয়ে যাবে।
কিন্তু সি ভোটারের সমীক্ষা আবার তা মনে করছে না। তারাও মনে করছে, লড়াই জম্পেশ হয়েছে। কংগ্রেস পেতে পারে ৪১ থেকে ৫৩ টি আসন। তুলনায় ৩৬ থেকে ৪৮টি আসনে জিততে পারে বিজেপি। অর্থাৎ বিজেপিরও যে জয়ের সম্ভাবনা রয়েছে তা স্পষ্ট ভাবে মনে করছে তারা।


```