Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মহিলাকে মারধর, টেনে ছিঁড়ল জুতো! উত্তরপ্রদেশের শপিং মলে তাণ্ডব বাঁদরের

বাঁদরের তাণ্ডবে প্রাণ ওষ্ঠাগত হয়েছে তাঁর। উত্তরপ্রদেশের ঝাঁসিতে এক শপিং মলে ঘটেছে এই ঘটনা। 

মহিলাকে মারধর, টেনে ছিঁড়ল জুতো! উত্তরপ্রদেশের শপিং মলে তাণ্ডব বাঁদরের

মহিলাকে আক্রমণ করেছে বাঁদর

শেষ আপডেট: 11 January 2025 14:19

দ্য ওয়াল ব্যুরো: মলে গেছিলেন শপিং করতে। কিন্তু কিছু কেনা তো দূর, উল্টে মার খেতে হল মহিলাকে! না, কারও সঙ্গে কোনও ঝামেলা হয়নি বা কেউ হেনস্থা করেনি। এক বাঁদরের তাণ্ডবে প্রাণ ওষ্ঠাগত হয়েছে তাঁর। উত্তরপ্রদেশের ঝাঁসিতে এক শপিং মলে ঘটেছে এই ঘটনা। 

ঝাঁসির সিটি কার মলে কার্যত হইচই ফেলে দিয়েছিল এই বাঁদর। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, প্রথম একজনের কাঁধে করে ঘুরছিল বাঁদরটি। তারপর আচমকাই এক মহিলাকে আক্রমণ করে সে। মহিলাটি ভয়ে মুখ ঢেকে বসে পড়েন। তখন তাঁর ঘাড়ে উঠে বসে পড়ে বাঁদরটি। আচমকা মারধর করে, চুল টেনেও ধরে। তারপর মহিলার জুতোও টেনে ছিঁড়ে নেয় সে।

বাঁদরটিকে সরাতে কেউ কেউ এগিয়ে আসে। কলার লোভও দেখানো হয়। কয়েক মুহূর্তের জন্য সে মহিলাটিকে ছেড়ে দিলেও আবার তাঁর ঘাড়ের ওপর বসে পড়ে। তবে বাঁদরটিকে টেনে সরানোর সময়ে সে মহিলার পা থেকে জুতো খুলে নেয়। তারপর কম্বল চাপা দিয়ে বাঁদরটি ধরার চেষ্টা করেন অনেকে। কিন্তু তাঁদের চেষ্টা বৃথাই যায়। 

শপিং মলের মধ্যে বাঁদরটি কোথা থেকে এল তা অবশ্য জানা যায়নি। কারও পষ্য নাকি এমনই সে ঢুকে পড়েছিল, সে ব্যাপারে নিশ্চিত কোনও তথ্য পাওয়া যায়নি। তবে বাঁদরটিকে ধরতে গিয়ে বাকি সকলের কার্যত কালঘাম ছুটে গেছে। কম্বল দিয়ে তাকে লাগাতার চেষ্টা হলেও সে বাগে আসেনি। 


```