Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গাজিয়াবাদ জেলা আদালতে ধুন্ধুমার, আইনজীবীদের চেয়ার তুলে তাড়া করল পুলিশ! তারপর…

পরিস্থিতি সামাল দিতে চেয়ার তুলে পুলিশ আইনজীবীদের তাড়া করে বলে অভিযোগ। 

গাজিয়াবাদ জেলা আদালতে ধুন্ধুমার, আইনজীবীদের চেয়ার তুলে তাড়া করল পুলিশ! তারপর…

গাজিয়াবাদ জেলা আদালত

শেষ আপডেট: 29 October 2024 16:11

দ্য ওয়াল ব্যুরো: সুবিচারের আশায় তাঁদের কাছেই ছুটে যান মানুষ। আইনি কোনও সমস্যায় পড়লে সেখান থেকে বাঁচানোর রাস্তা তাঁদেরই জানা। বিচার চলাকালীন এবার চূড়ান্ত বাদানুবাদে জড়িয়ে পড়লেন বিচারক ও আইনজীবী। ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় গাজিয়াবাদ জেলা আদালত। 

বিষয়টি এমন পর্যায়ে পৌঁছয় যে মাঠে নেমে পরিস্থিতির সামাল দিতে হয় পুলিশকে। ওই ঘটনার ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। পরিস্থিতি সামাল দিতে চেয়ার তুলে আইনজীবীদের তাড়া করার ছবি সামনে এসেছে। 

ঘটনায় বেশ কয়েকজন আইনজীবী গুরুতর আহত হয়েছেন। তাঁদের ইতিমধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে আধাসামরিক বাহিনী এসে পরিস্থিতির সামাল দেয় বলে খবর। 

মঙ্গলবার দুপুরে গাজিয়াবাদ জেলা আদালতে একটি জামিনের মামলার শুনানি চলছিল। তাকে কেন্দ্র করেই বিচারক ও আইনজীবীর মধ্যে অশান্তির সূত্রপাত। 

পুলিশ যেভাবে তাঁদের আক্রমণ করেছেন তার বিরুদ্ধে সরব হয়ে এদিন আদালতের বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন আইনজীবীরা। তাঁদের অভিযোগ, পুলিশের তাড়ার কারণে তাঁদের বেশ কয়েকজন আহত হয়েছেন। এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। ঘটনার তদন্ত শুরু করেছে বার অ্যাসোসিয়েশন।

সূত্রের খবর, মঙ্গলবার মক্কেল জামিন না পাওয়ায় বিচারকের উপর ক্ষেপে যান আইনজীবী। এরপরই আদালতের নির্দেশ মানতে না চেয়ে বিচারপতির সঙ্গে ঝামেলায় ঝড়িয়ে পড়েন তিনি। তারপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।


```