Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

‘কখনও আমায় ছুটি নিতে দেখেছেন?’ মুখ্যমন্ত্রী হিসেবে ৩০ বছরের পথচলায় চন্দ্রবাবু নায়ডু

১৯৯৫ সালের ১ সেপ্টেম্বর প্রথমবার মুখ্যমন্ত্রীর (CM Chandrababu Naidu) শপথ নিয়েছিলেন তিনি। সেই সূত্রেই সোমবার পূর্ণ হল রাজনৈতিক জীবনের (political career) তিন দশক।

‘কখনও আমায় ছুটি নিতে দেখেছেন?’ মুখ্যমন্ত্রী হিসেবে ৩০ বছরের পথচলায় চন্দ্রবাবু নায়ডু

চন্দ্রবাবু নাইডু

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 2 September 2025 08:03

দ্য ওয়াল ব্যুরো: “কখনও কি আমাকে ছুটি নিতে দেখেছেন? আমি কোনও দিন অসুস্থ হইনি”, জনসভায় দাঁড়িয়ে প্রশ্ন করলেন আন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নায়ডু (Chandrababu Naidu)। বললেন, সকাল থেকে রাত পর্যন্ত তিনি কাজ করেন মানুষের জন্য, একেবারে যন্ত্রের মতো।

১৯৯৫ সালের ১ সেপ্টেম্বর প্রথমবার মুখ্যমন্ত্রীর (CM Chandrababu Naidu) শপথ নিয়েছিলেন তিনি। সেই সূত্রেই সোমবার পূর্ণ হল রাজনৈতিক জীবনের (political career) তিন দশক। এই বিশেষ দিনে পরিবারের সদস্যরা শুভেচ্ছা জানিয়েছেন তাঁকে।

৭৫ বছরের নায়ডু রাজমপেটের এক অনুষ্ঠানে বললেন, উন্নয়নের জন্য তিনি শুধু পরিশ্রমই করেননি, সরকারি যন্ত্রকেও কঠোরভাবে কাজে লাগিয়েছেন। বাড়তি রাজস্ব থেকে মানুষের জন্য এনেছেন কল্যাণমূলক প্রকল্প, শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ।

সোশ্যাল মিডিয়ায় তাঁর স্ত্রী নারা ভূবনেশ্বরী লিখেছেন, “এ যাত্রা নিঃস্বার্থ ভক্তি ও মানুষের কল্যাণের প্রতি প্রতিশ্রুতির প্রতিচ্ছবি। ৩০ বছরের এই পথচলা এক বিরল মাইলস্টোন।” সঙ্গে দিয়েছেন নায়ডুর শপথগ্রহণের পুরনো ছবি।

ছেলে তথা রাজ্য মন্ত্রী নারা লোকেশ স্মরণ করেছেন বাবার কৃতিত্ব— হাইটেক সিটি, জিনোম ভ্যালি, অমরাবতী নগর পরিকল্পনা, কৃষি ও সেচ প্রকল্প। তাঁর কথায়, “ক্রুশ্চেনা নদীর জল পৌঁছেছে রায়লসীমার শুষ্ক জমিতে। বদলেছে লক্ষ লক্ষ কৃষকের জীবন।” লোকেশ আরও লিখেছেন, “৩০ বছর কেবল মাইলস্টোন নয়, এটি এক জীবন্ত উত্তরাধিকার।”

বৌমা নারা ব্রাহ্মণীও পোস্ট করেছেন, “সংস্কারক, দূরদর্শী নেতা, প্রেরণার উৎস। জনগণের কল্যাণে তাঁর নিরলস কাজ আগামী দিনের আন্ধ্রপ্রদেশকে গড়ে তুলছে।”

তিন দশকের নেতৃত্বে প্রশাসনে প্রযুক্তি, কৃষিতে সেচ, আর্থিক সংস্কার ও পরিকাঠামো উন্নয়ন— সব মিলিয়ে নায়ডুর নাম জড়িয়ে রয়েছে এক ‘যুগান্তকারী’ অধ্যায়ে। এখন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি তিনি, কিন্তু নিজের দাবি মতো, এখনও তরুণ হৃদয়ে মানুষের জন্য কাজ চালিয়ে যাচ্ছেন।

বস্তুত, শুক্রবার অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ইঙ্গিত করেছেন, হায়দরাবাদ, বেঙ্গালুরু, অমরাবতী এবং চেন্নাইয়ের মধ্যে যোগাযোগের চাহিদা মেটাবে এই বুলেট ট্রেন।

দক্ষিণের চার রাজ্যের চার রাজধানী হায়দরাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, অমরাবতীর মিলিত জনসংখ্যা প্রায় পাঁচ কোটি। ইন্ডিয়া ফুড ম্যানুফাকচারিং সামিটে বক্তব্য রাখতে গিয়ে নায়ডু বলেন, “দ্রুত দক্ষিণ ভারতে আসবে বুলেট ট্রেন। ইতিমধ্যেই একটি সমীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে। চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, অমরাবতী এই চার শহরের পাঁচ কোটি মানুষ পৃথিবীর বৃহত্তম বাজার।”


```