Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Pakistan Attack: চণ্ডীগড় ও পাটিয়ালায় আতঙ্কের সাইরেন সকালে, ঘরে থাকার নির্দেশ বাসিন্দাদের

চণ্ডীগড় ও পাটিয়ালায় সকালের ঘন্টায় বেজে উঠল ‘এয়ার সাইরেন’। সম্ভাব্য আকাশপথে হামলার আশঙ্কায় জেলা প্রশাসনের তরফে বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ।

Pakistan Attack: চণ্ডীগড় ও পাটিয়ালায় আতঙ্কের সাইরেন সকালে, ঘরে থাকার নির্দেশ বাসিন্দাদের

রাতে ব্ল্যাকআউট চণ্ডীগড়ে।

শেষ আপডেট: 9 May 2025 10:49

দ্য ওয়াল ব্যুরো: চণ্ডীগড় এবং পঞ্জাবের পাটিয়ালায় (Chandigarh and Patiala) শুক্রবার সকালে আচমকাই বেজে উঠল 'এয়ার সাইরেন' (Air Siren)। প্রশাসনের তরফে জানানো হয়েছে, সম্ভাব্য আকাশপথে হামলার (Pakistan Attak) সতর্কতা হিসেবেই এই সাইরেন বাজানো হয়েছে। এর ফলে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ছড়ালেও, প্রশাসনের দাবি, এটা শুধুই একটি নিরাপত্তামূলক পদক্ষেপ।

চণ্ডীগড়ের ডেপুটি কমিশনার নিশান্তকুমার যাদব নিজে ঘোষণা করে বাসিন্দাদের ঘরের ভিতরে থাকার নির্দেশ দেন। এমনকি বারান্দায় বা ছাদে দাঁড়াতেও নিষেধ করা হয়েছে। পরিস্থিতির গুরুত্ব বোঝাতে প্রশাসন বলেছে, বাইরে বেরোনো আপাতত নিরাপদ নয়।

অন্যদিকে, পাটিয়ালার জেলা প্রশাসনও একই সতর্কতা জারি করেছে। বাসিন্দাদের উদ্দেশে বলা হয়েছে, খুব প্রয়োজন না হলে বাড়ির বাইরে পা না রাখাই শ্রেয়। শুধু তা-ই নয়, স্থানীয় সমস্ত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে পড়ুয়াদের নিরাপত্তা নিশ্চিত করা যায়।

চণ্ডীগড় ও পাটিয়ালায় এই সতর্কতা ঘিরে আতঙ্ক ছড়ালেও, প্রশাসন জানিয়েছে, সতর্কতা মানেই আতঙ্ক নয়। দেশের পশ্চিম সীমান্ত বরাবর সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর ফলে কেন্দ্রীয় নিরাপত্তা ব্যবস্থার অঙ্গ হিসেবে, আগেভাগে সাবধানতা অবলম্বনের পথেই হাঁটছে প্রশাসন।

সকাল থেকেই বিভিন্ন এলাকায় টহল বাড়ানো হয়েছে। নিরাপত্তা বাহিনীর তৎপরতা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও হামলার স্পষ্ট ইঙ্গিত মেলেনি বলেই জানিয়েছে প্রশাসন।

এ পরিস্থিতিতে চণ্ডীগড় ও পটীয়ালার মানুষদের মধ্যে বাড়ছে উদ্বেগ, তবে অধিকাংশ বাসিন্দা প্রশাসনের নির্দেশ মেনে চলেছেন বলেই জানা গিয়েছে।


```