Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'চাড্ডি-বানিয়ান' গ্যাংয়ের আতঙ্ক মহারাষ্ট্রে, দোকানে হানা দিয়ে লুঠ করল লক্ষ লক্ষ টাকা

পরদিন সকালে দোকানের শাটার ভাঙা অবস্থায় দেখতে পেয়েই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। 

'চাড্ডি-বানিয়ান' গ্যাংয়ের আতঙ্ক মহারাষ্ট্রে, দোকানে হানা দিয়ে লুঠ করল লক্ষ লক্ষ টাকা

সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে চাড্ডি-বানিয়ান গ্যাংয়ের ছবি

শেষ আপডেট: 6 September 2024 13:16

দ্য ওয়াল ব্যুরো: ফের ‘চাড্ডি-বনিয়ান’ গ্যাংয়ের আতঙ্ক। বুধবার রাতে মহারাষ্ট্রের নাসিকে একের পর এক দোকানে লুঠপাট চালায় এই ডাকাত দল। কয়েক লক্ষ লগদ টাকা-সহ মূল্যবান সামগ্রী লুঠ করেছে তারা। পরদিন সকালে দোকানের শাটার ভাঙা অবস্থায় দেখতে পেয়েই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। 

এই গ্যাংয়ের সদস্যরা মূলত ছোট প্যান্ট পরে চুরি করতে বেরোয় গভীর রাতে। পরিচয় গোপন রাখতে মুখে কালি ও গায়ে কাদা মেখে রাখে তারা। শেফালি শাহ ও রসিকা দুগল অভিনীত সিরিজ 'দিল্লি ক্রাইম সিজন ২'-তেও এই দল্লের উল্লেখ পাওয়া যায়। 

গত কয়েক বছর ধরেই মুম্বইয়ে এই ডাকাত দলের উপদ্রবে বিরার, বিসাই, কল্যাণ, ডম্বিভিলি অঞ্চলে ত্রাসের সৃষ্টি হয়েছিল। শুধু লুঠপাটই নয়, আক্রান্তদের কেউ কথা মতো কাজ না করলে খুনও করতে পিছপা হত না দলটি। 

বোরিভালি এলাকার একটি বাড়িতে ঢুকে প্রৌঢ় দম্পতিকে মারধর করে ঘরের জিনিসপত্র লুঠপাট চালায় এই দল। পুলিশের সন্দেহ হওয়ায় সেবার ৪ জন ডাকাত ধরা পড়ে। 

এ সপ্তাহের গোড়াতেই মালেগাঁওয়ে যে ডাকাতির ঘটনা ঘটে, তাতে জড়িত ‘আন্ডারওয়্যার’ গ্যাংয়ের এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। সেই আতঙ্কের মধ্যেই এ বার ‘চাড্ডি-বানিয়ান’ গ্যাং সক্রিয় হয়েছে নাসিকে। সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, দুষ্কৃতী দলের সকলেরই মুখ ঢাকা। গায়ে পোশাক বলতে শধু অন্তর্বাস। পুলিশের অনুমান এটি ‘চাড্ডি-বানিয়ান’ গ্যাংয়েরই কাজ। 


```